২০২৬ শিক্ষাবর্ষ সংক্রান্ত অবশ্য পালনীয় নির্দেশনা

২০২৬ শিক্ষাবর্ষ সংক্রান্ত অবশ্য পালনীয় নির্দেশনা

(প্রেপ -১ থেকে অষ্টম শ্রেণি)

اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّهِ وَبَرَكاتُهُ

ﺇِﻥَّ ﺍﻟْﺤَﻤْﺪَ ﻟِﻠﻪِ ﻧَﺤْﻤَﺪُﻩُ ﻭَﻧَﺴْﺘَﻌِﻴْﻨُﻪُ ﻭَﻧَﺴْﺘَﻐْﻔِﺮُﻩْ ﻭَﻧَﻌُﻮﺫُ ﺑِﺎﻟﻠﻪِ ﻣِﻦْ ﺷُﺮُﻭْﺭِ ﺃَﻧْﻔُﺴِﻨَﺎ ﻭَﻣِﻦْ ﺳَﻴِّﺌَﺎﺕِ ﺃَﻋْﻤَﺎﻟِﻨَﺎ، ﻣَﻦْ ﻳَﻬْﺪِﻩِ ﺍﻟﻠﻪُ ﻓَﻼَ ﻣُﻀِﻞَّ ﻟَﻪُ ﻭَﻣَﻦْ ﻳُﻀْﻠِﻞْ ﻓَﻼَ ﻫَﺎﺩِﻱَ ﻟَﻪُ. ﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥَّ ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠﻪ ﻭَﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥَّ ﻣُﺤَﻤَّﺪًﺍ ﻋَﺒْﺪُﻩُ ﻭَﺭَﺳُﻮْﻟُﻪُ

এসিডিতে সবাইকে আহলান ওয়া সাহলান।

নতুন শিক্ষাবর্ষের অরিয়েন্টেশন-২০২৬ আগামী ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার এবং ১৯ জানুয়ারি, সোমবার  থেকে যথাসময়ে ক্লাস শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ।

(প্রি-প্রাইমারি শাখার সময়সূচি Timetable)

ক্লাসের নামসেকশনশুরুর সময়শেষ সময়
প্রেপ-১: প্লে-গ্রুপপ্রভাতীসকাল ০৮:০০বেলা ১১:১০
প্রেপ-১: নার্সারীপ্রভাতীসকাল ০৮:০০বেলা ১১:১০
প্রেপ-২: কেজি (বালক)প্রভাতীসকাল ০৮:০০বেলা ১১:৪০
প্রেপ-২: কেজি (বালিকা)প্রভাতীসকাল ০৮:০০বেলা ১১:৪০

প্রেপ শ্রেণির জন্য বিশেষ নির্দেশনা:

পূর্ব ঘোষনা অনুযায়ী, প্রেপ -১ শ্রেণির শিক্ষার্থীরা সব বই স্কুলে নিয়ে আসবে। বইগুলো স্কুলে রেখে দেওয়া হবে এবং ক্লাস ওয়ার্ক করানো হবে ইনশা-আল্লাহ। বাড়ির কাজ হিসেবে শিক্ষার্থীদের খাতায় হোমওয়ার্ক দেওয়া হবে। প্লে-গ্রুপের শিক্ষার্থীদের কোনো ডায়রি দেওয়া হয় না। তাই অভিভাবকবৃন্দ প্রতিদিন হোমওয়ার্কের খাতা চেক করবেন এবং বাসায় দেওয়া বাড়ির কাজ করাবেন।

প্লে-গ্রুপের মেয়ে শিক্ষার্থীরা যেন কোনো বাড়তি অলংকার পরিধান না করে সেদিকে খেয়াল রাখবেন। এছাড়া কোনো খেলনা বা বাড়তি জিনিস ব্যাগে করে না আনে সেদিকে খেয়াল রাখেবেন।

প্লে-গ্রুপের শ্রেণিতে যারা এ বছর ভর্তি হয়েছে, তাদের অধিকাংশের জন্য আগামাী ১৮ জানুয়ারি ২০২৬ জীবনের প্রথম স্কুলের দিন। কিছু শিক্ষার্থী মা-বাবার কাছ থেকে আলাদা হয়ে ক্লাসে যাওয়ার সময় কান্নাকাটি করে থাকে, যা খুবই স্বাভাবিক। এ ধরনের পরিস্থিতিতে অভিভাবকদের ধৈর্য্য ধরার জন্য অনুরোধ করছি এবং বাচ্চার কাছে যাওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

প্রভাতী শাখা (বালিকা): প্রাথমিক ও মাধ্যমিক সেকশন

(প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি)

ক্লাসের নামসেকশনশুরুর সময়শেষ সময়
প্রথম শ্রেণিপ্রভাতীসকাল ০৮:০০বেলা ১১:৪৫
দ্বিতীয় শ্রেণিপ্রভাতীসকাল ০৮:০০বেলা ১১:৪৫
তৃতীয় শ্রেণিপ্রভাতীসকাল ০৮:০০বেলা ১২:২০
চতুর্থ শ্রেণিপ্রভাতীসকাল ০৮:০০বেলা ১২:২০
পঞ্চম শ্রেণিপ্রভাতীসকাল ০৮:০০বেলা ১২:২০
ষষ্ঠ শ্রেণিপ্রভাতীসকাল ০৮:০০বেলা ১২:৫৫
সপ্তম শ্রেণিপ্রভাতীসকাল ০৮:০০বেলা ১২:৫৫
  অষ্টম শ্রেণিপ্রভাতীসকাল ০৮:০০বেলা ১২:৫৫

দিবা শাখা (বালক): প্রাথমিক ও মাধ্যমিক সেকশন

(প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি)

ক্লাসের নামসেকশনশুরুর সময়শেষ সময়
প্রথম শ্রেণিদিবাবেলা ১১:০০বিকাল ০৩:৪০
দ্বিতীয় শ্রেণিদিবাবেলা ১১:০০বিকাল ০৩:৪০
তৃতীয় শ্রেণিদিবাবেলা ১১:০০বিকাল ০৪:২০
চতুর্থ শ্রেণিদিবাবেলা ১১:০০বিকাল ০৪:২০
পঞ্চম শ্রেণিদিবাবেলা ১১:০০বিকাল ০৪:২০
ষষ্ঠ শ্রেণিদিবাবেলা ১১:০০বিকাল ০৪:৫০
সপ্তম শ্রেণিদিবাবেলা ১১:০০বিকাল ০৪:৫০
  অষ্টম শ্রেণিদিবাবেলা ১১:০০বিকাল ০৪:৫০

সূর্যোদয়ের সময় তারতম্যভেদে ক্লাস শুরু ও শেষ হওয়ার সময় ভবিষ্যতে কিছুটা পরিবর্তিত হবে, যা যথাসময়ে অভিভাবকদের জানিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।

শিক্ষার্থীদের আই.ডি কার্ড পরিধান ও প্রতিদিন Auto Attendance Device এ আইডি কার্ড পান্চ করতে হবে।  একাডেমি থেকে বের হবার সময়ও আইডি কার্ড পান্চ করতে হবে।

প্রেপ-১ থেকে ২য় শ্রেণি পর্যন্ত কোনো শিক্ষার্থীকে অভিভাবক ছাড়া একা বাসায় যেতে দেওয়া হবে না।

কারও আই.ডি কার্ড হারিয়ে গেলে একাডেমির নির্ধারিত ফি প্রদান করে আই.ডি কার্ড সংগ্রহ করবেন। বা হারিয়ে গেলে একাডেমি কর্তৃপক্ষকে জানালে ৩ দিনের মধ্যে লেমিনেটেড আই.ডি কার্ড প্রদান করবেইন-শা-আল্লাহ।

টিফিন এবং পানি পান ও টয়লেট ব্যবহার সংক্রান্ত নির্দেশনা:

প্রতি রবিবার থেকে বৃহস্পতিবারি একাডেমি থেকে টিফিন প্রদান করা হবে। শিক্ষার্থীরা বাসা থেকে বা বাইরে থেকে কোনো ধরনের খাবার স্কুলে আনবে না। প্রেপ- ১ থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থী অবশ্যই সাথে করে (স্কুল নির্ধারিত) টিফিন বক্স নিয়ে আসবে। প্রেপ-১ থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীকে যার যার টিফিন বক্সে টিফিন দেওয়া হবে। তারা স্কুলেই সেই টিফিন খাবে এবং কিছু অবশিষ্ট থাকলে বাসায় নিয়ে যাবে। কোন অবস্থাতেই খাবার নষ্ট করা যাবে না।

স্কুলের প্রতিটি তলাতেই ‘RO সিস্টেম’-এর খাবার পানির ফিল্টার রয়েছে। শিক্ষার্থীরা যার যার ব্যক্তিগত পানির বোতল (স্কুল নির্ধারিত) নিয়ে আসবে এবং প্রয়োজন অনুযায়ী পানি ভরে নিবে। একজনের পানির বোতল আরেকজন ব্যবহার করবে না।

টয়লেট ব্যবহার করার পর শিক্ষার্থীদের ব্যক্তিগত এবং টয়লেট-এর পরিস্কার/পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক থাকতে হবে। যেন পরবর্তী ব্যবহারকারী টয়লেটে প্রবেশের পর একটি পরিচ্ছন্ন টয়লেট পায়। এ বিষয়ে অভিভাবকবৃন্দ সন্তানদের অবগত করবেন।

পোশাক ও সময়ানুবর্তিতা:

প্রাথমিক অবস্থায় অনেক শিক্ষার্থীর পক্ষে পরিপূর্ণভাবে স্কুল ইউনিফর্ম পরে আসা সম্ভব হবে না। তবে ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই পরিপূর্ণভাবে ইউনিফর্ম পরে আসা নিশ্চিত করতে হবে। ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কোনো শিক্ষার্থী পরিপূর্ণ ইউনিফর্ম ছাড়া স্কুলে প্রবেশ করার অনুমতি পাবে না। শিক্ষার্থীরা ১ ফেব্রুয়ারি ২০২৬-এর পূর্ব পর্যন্ত স্কুলের নির্ধারিত ইউনিফর্মের কাছাকাছি ধরন এবং রং- এর পোশাক পরিধান করে আসবে।

১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কোনো শিক্ষার্থী ক্লাস শুরু হওয়ার নির্ধারিত সময়ের পরে স্কুলে প্রবেশ করতে পারবে না। এমনকি, ৩৫ মিনিট লেট হলেও মেইন গেইট বন্ধ করে দেওয়া হবে এবং যারা লেট করে স্কুলে উপস্থিত হবে তাদের ফিরে যেতে হবে। এক্ষেত্রে স্কুল অফিসে ফোন করা বা প্রিন্সিপাল উস্তাজকে ফোন করে কোনো ধরনের অনুরোধ করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। তবে, কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দূর্যোগ-এর কারণে, বিশেষ পরিস্থিতিতে এ বিষয়ে ছাড় দেওয়া হতে পারে। তবে সেটা সম্পূর্ণভাবে একাডেমির সিদ্ধান্তের উপর নির্ভরশীল হবে। অভিভাবকদের অনুরোধের ভিত্তিতে নয়।

একাডেমির নির্ধারিত ইউনফর্ম ও সঠিক সময়ে স্কুলে প্রবেশের বিষয়ে এসিডি কর্তৃপক্ষ “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে। তাই দেরী করে উপস্থিত হওয়া শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এই বিষয়ে ধৈর্যের পরিচয় দিবেন এবং দয়া করে স্কুলের গার্ড বা স্টাফদের সাথে উচ্চবাচ্য বা অসন্তোষ প্রকাশ করবেন না।

আপানরা সকলেই অবগত যে, একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট(এসিডি) একটি আবাসিক এলাকায় অবস্থিত। বিগত সময়ে লক্ষ্য করা গেছে, শিক্ষার্থীদের স্কুলে পৌঁছে দেওয়া ও স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় বিভিন্ন ধরনের যানবাহন (রিকশা, অটো-রিকশা, সিএনজি, মোটরবাইক ও প্রাইভেট কা সরাসরি স্কুল গেটের সামনে আসার ফলে আশেপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে, যা স্কুলের গলিতে বসবাসরত মানুষদের জন্য বেশ অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়।

এই প্রেক্ষিতে, আপনাদের প্রতি বিনীত অনুরোধ — অত্যান্ত সর্তকতার সাথে রোডের পাশে অর্থাৎ স্কুলে গেটের দূরত্ব বজায় রেখে প্রিয় সন্তানকে গেটে নিরাপত্তারক্ষীর নিকট বুঝিয়ে ‍দিবেন।

শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার স্বার্থে, দয়া করে স্কুলের সামনে যানবাহন থেকে ওঠানামা করা থেকে বিরত থাকবেন এবং খানিকটা দূরত্ব বজায় রাখবেন।

আপনারআমার সন্তানদের সত্যিকার মুসলিম হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় সকলের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য। এসিডিতে অনুসরণকৃত প্রতিটি নিয়মের পেছনেই মুসলিম চরিত্র গঠনে সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। তাই নিয়মের কঠোরতার বিষয়গুলো কেউ ব্যক্তিগতভাবে নিবেন না এবং প্রতিটি নিয়ম অনুসরণে সকলেই সহযোগিতামূলক মনোভাব রাখবেন বলে আমরা আশা করি।

মা’আসসালামাহ

ভাইস প্রিন্সিপাল

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট(এসিডি)

Recommended Posts