একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, স্টাফ ও অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো হচ্ছে যে, সরকারি ছুটি অনুসারে আগামী ২৬ আগস্ট, বুধবার একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে, ইনশা-আল্লাহ।
আগামী ২৭ আগস্ট হতে একাডেমির নির্ধারিত রুটিন অনুসারে যথারীতি নিয়মিত ক্লাস চলবে-ইনশাআল্লাহ।
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক- অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকার প্রতি বছর ৫ আগষ্টকে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষ্যে সরকারী ছুটি ঘোষণা করায় আগামী ০৫ আগষ্ট, বুধবার একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে, ইনশা-আল্লাহ। আগামী ০৬ আগষ্ট বৃহস্পতিবার হতে একাডেমির নির্ধারিত রুটিন অনুসারে যথারীতি নিয়মিত ক্লাস চলবে-ইনশাআল্লাহ। মো. তওফিকুর রহমান সুপারিনটেনডেন্ট
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর ছাত্র/ছাত্রী ও সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ষাণ্মাসিক পরীক্ষা-২০২৬ সফলভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীদের বিশ্রাম, মানসিক প্রশান্তি এবং পরবর্তী পাঠদানের প্রস্তুতির লক্ষ্যে আগামী ২৬/০৭/২০২৬ থেকে ২৮/০৭/২০২৬ পর্যন্ত একাডেমির সকল নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে।ইনশাআল্লাহ, আগামী ২৯/০৭/২০২৬ (বুধবার) থেকে নির্ধারিত ক্লাস রুটিন অনুযায়ী সকল শ্রেণির নিয়মিত পাঠদান পুনরায় শুরু হবে।
সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৮ ও ৯ জুলাই, ২০২৬ ইং, ১ম-৮ম শ্রেণির সকল শিক্ষার্থীর হিফজুল কুরআন ও বিদায়াতুল আরাবিয়াহ এর ষাণ্মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দকে জানানো যাচ্ছে যে, শিক্ষাবর্ষ-২০২৬-এর ষাণ্মাসিক পরীক্ষা আগামী ১২/০৭/২০২৬ হতে ২৫/০৭/২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে (ইনশা-আল্লাহ) এবং পরীক্ষার নির্ধারিত ফি ৫০০/- (পাঁচশত) টাকা; সম্মানিত অভিভাবকগণকে অনুরোধ করা হচ্ছে যে, ০৯/০৭/২০২৬ তারিখের মধ্যে জুলাই মাসের বেতনসহ একাডেমির যাবতীয় পাওনাদি (যদি থাকে) পরিশোধ করে অফিস থেকে শিক্ষার্থীর প্রবেশপত্র সংগ্রহ করবেন—সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
বকেয়া বেতন পরিশোধের সুবিধার্থে একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর সকল সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাতিষ্ঠানিক ছুটি সত্ত্বেও শিক্ষার্থীদের বকেয়া বেতন পরিশোধের সুবিধার্থে আগামী ২৩-২৪ মে (শনিবার ও রবিবার) এবং ১ জুন ২০২৬ (সোমবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসিডি হিসাব বিভাগ খোলা থাকবে। সংশ্লিষ্ট অভিভাবকদের দ্রুত বকেয়া বেতন পরিশোধের জন্য পুনরায় অনুরোধ জানানো যাচ্ছে।
নিজ সন্তানের বেতন বকেয়া রয়েছে কি-না অথবা পরিশোধের ক্ষেত্রে কোনো পার্থক্য পরিলক্ষিত হচ্ছে কি-না ইত্যাদি তথ্য জানার জন্য অনুমোদিত মোবাইল নম্বর ব্যবহার করে এই লিংকে লগইন করুন: https://apps.acdbanasree.org/student/login । বকেয়া অর্থ পরিশোধে আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) শিক্ষার্থীদের আদর্শ মুসলিম ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরে আগামী ১৬ মে ২০২৬ শনিবার সকাল ১০টায় এসিডি মিলনায়তনে ‘অভিভাবক মতবিনিময় সভা’র আয়োজন করেছে। ষাণ্মাসিক পরীক্ষাকে সামনে রেখে আয়োজিত এ সভায় শিক্ষার্থীদের পড়াশোনা, সময় ব্যবস্থাপনা, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন ও সুন্নাহসম্মত অভ্যাস গঠনের বিষয়ে মতবিনিময় ও করণীয় নির্ধারণ করা হবে। সভায় সভাপতিত্ব করবেন এসিডির ভাইস চেয়ারম্যান মুহতারাম মিজানুর রহমান সিদ্দিকী। উক্ত সভায় আপনার যথাসময়ে উপস্থিতি ও গঠনমূলক পরামর্শ শিক্ষার্থীর এবং একাডেমির মানোন্নয়নকল্পে গৃহীতব্য পরিকল্পনা পরিমার্জনে সার্বিক ভূমিকা রাখবে। আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন।
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর সকল ছাত্র/ছাত্রী, উস্তায/উস্তাযাহ, কর্মকর্তা/কর্মচারী এবং সম্মানিত অভিভাবকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক অ্যাকাডেমিক পরিকল্পনার অংশ হিসেবে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের আওতায় এক শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে।
উক্ত সফরটি দ্বীনি পরিবেশে পৃথক ব্যবস্থাপনায় আগামী ২৫ এপ্রিল-২০২৬, শনিবার, সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নাহার গার্ডেন, সাটুরিয়া, মানিকগঞ্জে অনুষ্ঠিত হবে, ইনশা-আল্লাহ। সফরটি শ্রেণি উস্তায/উস্তাযাহগণের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে।
🔹 ভেন্যু: নাহার গার্ডেন, কামতা, সাটুরিয়া, মানিকগঞ্জ 🔹 যাত্রা শুরু: সকাল ৭:০০টা (গাড়ীর অবস্থান: বি-ব্লক মেইন রোড, স্বপ্ন সুপারশপ সংলগ্ন) 🔹 যাতায়াতের মাধ্যম: বিআরটিসি দ্বিতল বাস 🔹 শিক্ষা সফর ফি: ১০০০/- (এক হাজার) টাকা মাত্র
📌 গুরুত্বপূর্ণ নির্দেশনা:
এসিডির বার্ষিক শিক্ষা সফরে সকল ছাত্র/ছাত্রীর অংশগ্রহণ বাধ্যতামূলক। প্রি-প্রাইমারি হতে দ্বিতীয় শ্রেণির ছাত্র/ছাত্রীদের সাথে অভিভাবকের অংশগ্রহণ আবশ্যক। সকলকে নির্ধারিত সময়ের অন্তত ২০ মিনিট পূর্বে এসিডিতে উপস্থিত থাকতে হবে। ব্যক্তিগত প্রয়োজনীয় ঔষধ ও পানীয় সাথে রাখার জন্য পরামর্শ প্রদান করা হলো। আল্লাহ তায়ালা আমাদের এই সফরকে কল্যাণময় ও সফল করুন। আমীন। মা’আসসালামাহ কর্তৃপক্ষ, একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত উস্তায/উস্তাযাহ ও অভিভাবক/অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৪ এপ্রিল, ২০২৬ রোজ মঙ্গলবার সরকারি সাধারণ ছুটি থাকায় একাডেমির পাঠদানসহ সার্বিক কার্যক্রম বন্ধ থাকবে, ইনশা-আল্লাহ। আগামী ১৫ এপ্রিল, ২০২৬ বুধবার থেকে একাডেমির কার্যক্রম পুনরায় শুরু হবে। মো. তওফিকুর রহমান সুপারিনটেনডেন্ট
সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে সময়মতো উপস্থিত থেকে গুরুত্বসহকারে ক্লাসে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হলো।
[উল্লেখ্য যে, বালিকা শাখার নিয়মিত ক্লাস পূর্বের রুটিন অনুযায়ী যথারীতি চলবে এবং বালক শাখার ক্লাস পরিমার্জিত রুটিন অনুযায়ী হবে যা আগামীকাল প্রদান করা হবে ইনশাআল্লাহ।]