এসিডিতে ফ্রি ডেন্টাল ক্যাম্প

ফ্রী ডেন্টাল ক্যাম্প

এসিডির সদস্যদের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প–২০২৬ অনুষ্ঠিত

ঢাকা, ২১ নভেম্বর ২০২৬:

শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং দাঁত ও মুখের প্রাত্যহিক সঠিক যত্ন সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এম.এস. ডেন্টাল কেয়ারের ও এসিডি-এর যৌথ উদ্যোগে এসিডি অডিটোরিয়ামে দিনভর ‘ফ্রি ডেন্টাল ক্যাম্প–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের উদ্বোধন করেন এসিডির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান মুহতারাম মিজানুর রহমান সিদ্দিকী। তিনি শিক্ষার্থীদের বিনামূল্যে দাঁত ও মুখের স্বাস্থ্য পরীক্ষা করানো এবং বিশেষজ্ঞ ডেন্টিস্টদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপারিনটেনডেন্ট মুহতারাম মো. তওফিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন এসিডির ভাইস প্রিন্সিপাল মুহতারাম মোহাম্মাদ রেজাউল করিম। এ সময় এসিডির কো-অর্ডিনেটর, উস্তায/উস্তাযাহ, শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাম্পে অভিজ্ঞ ডেন্টিস্টগণ শিক্ষার্থী, অভিভাবক, স্টাফদের দাঁত ও মুখের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং দাঁতের বিবিধ সমস্যা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি নিয়মিত দাঁত পরিষ্কার রাখা, সঠিক নিয়মে ব্রাশ করা, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং নিয়মিত ডেন্টাল চেকআপের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ছোটবেলা থেকেই স্বাস্থ্যসচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসিডি কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাদানের পাশাপাশি তাদের শারীরিক, মানসিক, নৈতিক ও চারিত্রিক বিকাশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিয়মিত বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরে এসিডির গ্রুপ স্টাডি ট্যুর-২০২৬ অনুষ্ঠিত

ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার

শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা অর্জন, পর্যবেক্ষণ, দক্ষতা বৃদ্ধি, দলগত কাজের সামর্থ্য অর্জন ও দেশপ্রেমের চেতনা বিকাশের লক্ষ্যে একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) আয়োজন করে ‘গ্রুপ স্টাডি ট্যুর-২০২৬’।

এ উপলক্ষে এসিডির প্রি-প্রাইমারি-১ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা বালক ও বালিকা শাখার পৃথক ব্যবস্থাপনায় দলগতভাবে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর পরিদর্শন করে। এ সময় শিক্ষার্থীরা বাংলাদেশের বিমানবাহিনীর ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ও সামরিক প্রযুক্তি সম্পর্কে প্রত্যক্ষভাবে জানার সুযোগ পায়।

সফরটিকে আরও শিক্ষণীয় ও অংশগ্রহণমূলক করে তুলতে শিক্ষার্থীদের বিভিন্ন দলে বিভক্ত করে পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, পরিবেশ সচেতনতা, দলীয় আলোচনা, প্রতিবেদন তৈরি ও উপস্থাপনার কার্যক্রম পরিচালনা করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের অনুসন্ধিৎসা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ ও বিশ্লেষণী দক্ষতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া প্রি-প্রাইমারি বিভাগের কোমলমতি শিক্ষার্থীরা অভিভাবক ও উস্তাযাহদের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে জাদুঘরের বিভিন্ন উপস্থাপনা পরিদর্শন করে। উন্মুক্ত পরিবেশে আনন্দময় বিচরণ ও প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে তাদের শেখার সুযোগ সৃষ্টি হয়। এ ক্ষেত্রে অভিভাবক ও উস্তাযাহগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এসিডি বিশ্বাস করে, শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি বাস্তবভিত্তিক শিক্ষা ও অভিজ্ঞতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও নৈতিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহান আল্লাহর অপরূপ সৃষ্টিজগতের নিদর্শন পর্যবেক্ষণ ও অনুধাবনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে তাওহিদভিত্তিক চিন্তা, সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা এবং কল্যাণমুখী কমিউনিটি গঠনের চেতনা জাগ্রত হোক—মহান আল্লাহর কাছে এই প্রার্থনা।

কর্তৃপক্ষ

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)

বার্ষিক পরীক্ষা-২০২৬ সংক্রান্ত নোটিশ

এতদ্বারা একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর সকল শিক্ষার্থী, উত্তমায়/উত্তমায়হ ও সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো হচ্ছে যে, একাডেমির ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা আগামী ২৯ নভেম্বর ২০২৬, রবিবার থেকে শুরু হবে, ইনশা-আল্লাহ।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নিম্নলিখিত নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে—

ছুটির নোটিশ

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, ষ্টাফ ও অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারী ছুটি অনুসারে আগামী ২০/১০/২০২৬ – ২২/১০/২০২৬ তারিখ পর্যন্ত ০৩ (তিন) দিন একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে।
ইনশাআল্লাহ, আগামী ২৪/১০/২০২৬, শনিবার হতে একাডেমির নির্ধারিত রুটিন অনুসারে যথারীতি নিয়মিত ক্লাস চলবে।
মো. তওফিকুর রহমান
সুপারিনটেনডেন্ট

এসিডিতে বার্ষিক বিজ্ঞান প্রদর্শনী–২০২৬ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি, বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীলতার অনন্য প্রদর্শন

ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা, অনুসন্ধিৎসা ও উদ্ভাবনী চিন্তাশক্তি কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে বিকাশের লক্ষ্যে রাজধানীর বনশ্রীতে অবস্থিত একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “এসিডি বার্ষিক বিজ্ঞান প্রদর্শনী–২০২৬”। বুধবার ৩০ সেপ্টেম্বর দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীতে শিক্ষার্থীরা বিভিন্ন বৈজ্ঞানিক মডেল, প্রযুক্তিনির্ভর প্রজেক্ট ও সৃজনশীল উদ্ভাবন উপস্থাপন করে।

প্রদর্শনীকে ঘিরে সকাল থেকেই শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দলভিত্তিকভাবে নিজেদের তৈরি প্রকল্প নিয়ে প্রদর্শনীতে অংশ নেয়। প্রতিটি প্রকল্পের পেছনে শিক্ষার্থীদের চিন্তা, পরিকল্পনা, গবেষণা, তথ্য সংগ্রহ এবং হাতে-কলমে কাজের প্রতিফলন দেখা যায়।

বিজ্ঞান প্রদর্শনীতে পরিবেশ, কৃষি, মানবদেহ, বায়ুমণ্ডল, প্রযুক্তি ও দৈনন্দিন জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে নানা ধরনের প্রজেক্ট প্রদর্শন করা হয়। এর মধ্যে “Automated Crop Protection System”, “Layers of Atmosphere”, “Save Earth Model”, “Vacuum Cleaner”, “বৃক্ষই জীবনের বন্ধু” এবং “রেচনতন্ত্র” উল্লেখযোগ্য। এসব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর বৈজ্ঞানিক সমাধানের ধারণা তুলে ধরে।

প্রদর্শনীর বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের নিজস্ব উপস্থাপনা। দর্শনার্থীরা কোনো একটি প্রকল্প সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা তার কার্যপ্রণালি, প্রয়োজনীয় উপকরণ, বৈজ্ঞানিক ভিত্তি এবং ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করে। ফলে শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগতভাবে কাজ করার সক্ষমতাও প্রকাশ পায়।

আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন এসিডির প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান মুহতারাম মিজানুর রহমান সিদ্দিকী। তিনি প্রতিটি বুথের প্রজেক্টগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থী উপস্থাপিত তথ্যাদি মনোযোগ সহকারে শুনেন। তিনি বলেন, শিরকমুক্ত ঈমান ও তাওহীদের জ্ঞানার্জনের পাশপাশি পাঠ্যবইনির্ভর জ্ঞান অর্জনের পরিবর্তে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, প্রশ্ন, পরীক্ষা-নিরীক্ষা ও সমস্যা সমাধানের সুযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞান প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ পেয়েছে, আল-হামদুলিল্লাহ। তিনি বলেন, এসিডির শিক্ষা কার্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য হলো জাতীয় শিক্ষাক্রমের পাশাপাশি কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের জ্ঞান, চরিত্র ও দক্ষতার সমন্বিত বিকাশে গুরুত্ব দেওয়া। বিজ্ঞান প্রদর্শনীতেও শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চাকে সৃষ্টিজগতের প্রতি চিন্তা-গবেষণা এবং আল্লাহর কুদরত উপলব্ধির সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়। প্রকৃতি, পরিবেশ, মানবদেহ ও মহাবিশ্বের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসু ও চিন্তাশীল মনোভাব গড়ে তোলাই ছিল আয়োজনটির অন্যতম উদ্দেশ্য। মুহতারাম প্রধান অতিথির সাথে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মোহাম্মাদ রেজাউল করিম, সেকশন কো-অর্ডিনেটরগণ, শিক্ষক/শিক্ষিকাবৃন্দ ও সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে এসিডির সুপারিনটেনডেন্ট মুহতারাম মো: তাওফিকুর রহমান বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন এবং মূল্যবান মতামত তুলে ধরেন।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী একাধিক শিক্ষার্থী জানায়, প্রকল্প তৈরির সময় তারা বইয়ের পাশাপাশি বিভিন্ন তথ্য সংগ্রহ, মডেল তৈরি, পরীক্ষা-নিরীক্ষা এবং নিজেদের মধ্যে আলোচনা করেছে। এতে তাদের শেখার প্রতি আগ্রহ বেড়েছে এবং কঠিন বিষয়গুলোকে বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝা সহজ হয়েছে।

শিক্ষক-শিক্ষিকারাও শিক্ষার্থীদের প্রকল্প প্রস্তুত ও উপস্থাপনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তাঁদের মতে, বিজ্ঞান প্রদর্শনী শিক্ষার্থীদের শুধু বৈজ্ঞানিক জ্ঞান অর্জনে সহায়তা করে না; বরং নেতৃত্ব, সহযোগিতা, দায়িত্ববোধ, সময় ব্যবস্থাপনা ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অভিভাবকরাও প্রদর্শনী ঘুরে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্পের প্রশংসা করেন। তাঁদের অনেকেই বলেন, নিজেদের সন্তানদের হাতে তৈরি মডেল ও প্রকল্প সম্পর্কে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে দেখে তারা আনন্দিত ও উৎসাহিত হয়েছেন।

এসিডি কর্তৃপক্ষ ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক বিভিন্ন কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছে। তাদের মতে, আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের গবেষক, উদ্ভাবক ও দক্ষ নাগরিক তৈরি হবে। আর সে লক্ষ্যেই শিক্ষার্থীদের জ্ঞানকে বাস্তবমুখী, সৃজনশীল ও মানবকল্যাণমুখী করার ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এসিডি।

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)

বনশ্রী, রামপুরা, ঢাকা

এসিডি আয়োজিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত

ঢাকা | ৭ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের কুরআন ও সুন্নাহভিত্তিক জ্ঞানচর্চা, আত্মবিশ্বাস, ভাষাগত দক্ষতা, উপস্থিত বুদ্ধি ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর উদ্যোগে “এসিডি উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা–২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

🕌 প্রতিযোগিতার বিষয়:

“মহাগ্রন্থ আল-কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে তাওহিদ, শিরক ও বিদআত”

আরবি ও বাংলা ভাষায় আয়োজিত এ প্রতিযোগিতায় এসিডির বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তাৎক্ষণিকভাবে বিষয় নির্বাচন, চিন্তা-ভাবনা ও বক্তব্য উপস্থাপনের মাধ্যমে তারা নিজেদের জ্ঞান, যুক্তিবোধ, উপস্থিত বুদ্ধি ও উপস্থাপনা দক্ষতার চমৎকার পরিচয় দেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিডির প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান মুহতারাম মিজানুর রহমান সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মুহতারাম মো. গিয়াস উদ্দিন খান। তাঁরা শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন।

শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশে এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—ইনশা-আল্লাহ।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রতিযোগিতার মূল আয়োজন শেষ হয়। ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে জানানো হবে, ইনশা-আল্লাহ।

ছুটির নোটিশ

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, স্টাফ ও অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো হচ্ছে যে, সরকারি ছুটি অনুসারে আগামী ২৬ আগস্ট, বুধবার একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে, ইনশা-আল্লাহ।

আগামী ২৭ আগস্ট হতে একাডেমির নির্ধারিত রুটিন অনুসারে যথারীতি নিয়মিত ক্লাস চলবে-ইনশাআল্লাহ।

মো. তৌফিকুর রহমান
সুপারিনটেনডেন্ট

হিফজ সমাপনী সংবর্ধনা ও সবক অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত

রামপুরা, ঢাকা | ১৫ আগস্ট ২০২৬

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর উদ্যোগে মহাগ্রন্থ কুরআনুল কারীমের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা এবং নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সবক প্রদানের মধ্য দিয়ে আজ শনিবার, ১৫ আগস্ট ২০২৬, সকাল ১১টায় এসিডি মিলনায়তনে ‘হিফজ সমাপনী সংবর্ধনা ও সবক অনুষ্ঠান–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ।

অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং নতুন শিক্ষার্থীদের সবক দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের কুরআন হিফজের প্রতি ভালোবাসা, আগ্রহ ও নিষ্ঠা বৃদ্ধি এবং কুরআন-সহিহ সুন্নাহর আলোকে আদর্শ জীবন গঠনে উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক শাইখ প্রফেসর ড. আবদুল্লাহ ফারুক। তিনি এসিডির প্রতিষ্ঠাতা মুহতারাম মিজানুর রহমান সিদ্দিকী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এসিডির হিফজ সম্পন্নকারী ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হাফেজ সামিউল আলম সাহিলকে পাগড়ি পরিয়ে দেন। এতে অনুষ্ঠানস্থলে এক আবেগঘন ও আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কুরআন শুধু মুখস্থ করার বিষয় নয়; বরং এর শিক্ষা হৃদয়ে ধারণ করে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সমাজজীবনে বাস্তবায়ন করাই একজন হাফিজে কুরআনের অন্যতম দায়িত্ব। তিনি শিক্ষার্থীদের কুরআনের সঙ্গে আজীবন সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

এসিডির প্রতিষ্ঠাতা তাঁর বক্তব্যে বলেন, কুরআন ও সুন্নাহর আলোকে জ্ঞান, নৈতিকতা ও আদর্শ চরিত্রসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই এসিডির অন্যতম প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. গিয়াস উদ্দিন খান, মো. শাখাওয়াত হোসেন, এসিডির সুপারিনটেনডেন্ট মো. তওফিকুর রহমান, হিফজ বিভাগের সমন্বয়ক হাফেজ বাহরুল ইসলাম রাজু এবং প্রতিষ্ঠানের অন্যান্য উস্তায ও উস্তাযাহবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এসিডির ভাইস প্রিন্সিপাল মুহাম্মাদ রেজাউল করিম। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দ্বিভাষিক উপস্থাপনা। পঞ্চম শ্রেণির হাফেজ শাবিব আব্দুল্লাহ আরবি এবং শাহ মুহাম্মাদ সাফওয়ান বাংলা ভাষায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।

অনুষ্ঠান শেষে এসিডি, এর শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সফলতার জন্য বিশেষ দোয়া করা হয়।

“ACD Spelling Competition-2026 অনুষ্ঠিত”

ঢাকা, ১৩ আগস্ট ২০২৬: শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা, শব্দভাণ্ডার, শুদ্ধ উচ্চারণ ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট(এসিডি) -এর উদ্যোগে আজ ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, সকাল ৮টায় এসিডি মিলনায়তনে অনুষ্ঠিত হয় “ACD Spelling Competition-2026”

প্রতিযোগিতায় এসিডির বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। নির্ধারিত ইংরেজি Vocabulary Sheet-এর ভিত্তিতে প্রতিযোগিতাটি পরিচালিত হয়। শিক্ষার্থীরা নির্দিষ্ট শব্দের বানান সঠিকভাবে বলা ও লেখার মাধ্যমে নিজেদের দক্ষতা প্রদর্শন করে।

অনুষ্ঠানে এসিডির শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, Spelling Competition শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি মনোযোগ, স্মরণশক্তি, দ্রুত চিন্তা করার ক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব ও প্রয়োগভিত্তিক দক্ষতা অর্জনে সহায়তা করে।

এসিডি কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের ভাষা ও জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা আয়োজন করা হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে কর্তৃপক্ষ তাদের শিক্ষাজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

ছুটির নোটিশ

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক- অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকার প্রতি বছর ৫ আগষ্টকে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষ্যে সরকারী ছুটি ঘোষণা করায় আগামী ০৫ আগষ্ট, বুধবার একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে, ইনশা-আল্লাহ।
আগামী ০৬ আগষ্ট বৃহস্পতিবার হতে একাডেমির নির্ধারিত রুটিন অনুসারে যথারীতি নিয়মিত ক্লাস চলবে-ইনশাআল্লাহ।
মো. তওফিকুর রহমান
সুপারিনটেনডেন্ট