বার্ষিক শিক্ষা সফর – ২০২৬

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর সকল ছাত্র/ছাত্রী, উস্তায/উস্তাযাহ, কর্মকর্তা/কর্মচারী এবং সম্মানিত অভিভাবকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক অ্যাকাডেমিক পরিকল্পনার অংশ হিসেবে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের আওতায় এক শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে।

উক্ত সফরটি দ্বীনি পরিবেশে পৃথক ব্যবস্থাপনায় আগামী ২৫ এপ্রিল-২০২৬, শনিবার, সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নাহার গার্ডেন, সাটুরিয়া, মানিকগঞ্জে অনুষ্ঠিত হবে, ইনশা-আল্লাহ। সফরটি শ্রেণি উস্তায/উস্তাযাহগণের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে।

🔹 ভেন্যু: নাহার গার্ডেন, কামতা, সাটুরিয়া, মানিকগঞ্জ
🔹 যাত্রা শুরু: সকাল ৭:০০টা
(গাড়ীর অবস্থান: বি-ব্লক মেইন রোড, স্বপ্ন সুপারশপ সংলগ্ন)
🔹 যাতায়াতের মাধ্যম: বিআরটিসি দ্বিতল বাস
🔹 শিক্ষা সফর ফি: ১০০০/- (এক হাজার) টাকা মাত্র

📌 গুরুত্বপূর্ণ নির্দেশনা:

এসিডির বার্ষিক শিক্ষা সফরে সকল ছাত্র/ছাত্রীর অংশগ্রহণ বাধ্যতামূলক।
প্রি-প্রাইমারি হতে দ্বিতীয় শ্রেণির ছাত্র/ছাত্রীদের সাথে অভিভাবকের অংশগ্রহণ আবশ্যক।
সকলকে নির্ধারিত সময়ের অন্তত ২০ মিনিট পূর্বে এসিডিতে উপস্থিত থাকতে হবে।
ব্যক্তিগত প্রয়োজনীয় ঔষধ ও পানীয় সাথে রাখার জন্য পরামর্শ প্রদান করা হলো।
আল্লাহ তায়ালা আমাদের এই সফরকে কল্যাণময় ও সফল করুন। আমীন।
মা’আসসালামাহ
কর্তৃপক্ষ, একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)

ছুটির নোটিশ

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত উস্তায/উস্তাযাহ ও অভিভাবক/অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৪ এপ্রিল, ২০২৬ রোজ মঙ্গলবার সরকারি সাধারণ ছুটি থাকায় একাডেমির পাঠদানসহ সার্বিক কার্যক্রম বন্ধ থাকবে, ইনশা-আল্লাহ। আগামী ১৫ এপ্রিল, ২০২৬ বুধবার থেকে একাডেমির কার্যক্রম পুনরায় শুরু হবে।
মো. তওফিকুর রহমান
সুপারিনটেনডেন্ট

বৃত্তি পরীক্ষার প্রস্তুতি ক্লাস সংক্রান্ত

“সরকারি বৃত্তি পরীক্ষা-২০২৬” এ অংশগ্রহণের প্রস্তুতির লক্ষ্যে আগামীকাল থেকে নিম্নোক্ত রুটিন অনুযায়ী ” বিশেষ কোচিং ক্লাস” অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

⏰ সময়:
বালক শাখা: সকাল ৯:০০-১১:০০ টা
বালিকা শাখা: দুপুর ১:৩০-৩:৩০ টা

সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে সময়মতো উপস্থিত থেকে গুরুত্বসহকারে ক্লাসে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হলো।

[উল্লেখ্য যে, বালিকা শাখার নিয়মিত ক্লাস পূর্বের রুটিন অনুযায়ী যথারীতি চলবে এবং বালক শাখার ক্লাস পরিমার্জিত রুটিন অনুযায়ী হবে যা আগামীকাল প্রদান করা হবে ইনশাআল্লাহ।]

মা’আসসালামাহ,
ভিপি
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)

হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬

হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬

পবিত্র কুরআনের খিদমত ও শিক্ষার্থীদের হিফজ চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে এসিডি’র উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ সফলভাবে ৪ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণি ও বিভাগে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং নির্ধারিত অংশ থেকে তিলাওয়াত ও হিফজ পরীক্ষায় অংশ নেয়। সম্মানিত হুজুর ও অভিজ্ঞ বিচারকমণ্ডলী সঠিক তাজবীদ, সাবলীলতা, মুখস্থের নির্ভুলতা ও উপস্থাপনার ভিত্তিতে মূল্যায়ন করেন।

আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে কুরআনের প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি করবে এবং তাদের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আল্লাহ তা‘আলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন এবং কুরআনের আলোয় আলোকিত জীবন দান করুন। আমিন।

বকেয়া অর্থসহ শিক্ষার্থীদের তথ্যাদি দেখার লিংক ব্যবহার প্রসংগ।

এসিডির মাসিক বেতন ও অন্যান্য পাওনা অপরিশোধিত থাকায় হিসাব বিভাগ থেকে সময়ে সময়ে শিক্ষার্থীদের ডায়েরিতে বকেয়া পরিশোধের সিল প্রদান করা হচ্ছে, যা অনেক অভিভাবকের জন্য বিব্রতকর হয়ে উঠছে। যাচাইকালে দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে সেশন ফি, ভ্যান ভাড়া বা হিফয বিভাগের বকেয়া প্রদর্শিত হচ্ছে।

সম্মানিত অভিভাবকগণকে অনুরোধ করা যাচ্ছে, নিচের লিংকে প্রবেশ করে নিজ মোবাইল নম্বরকে আইডি ও পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে লগইন করে বকেয়া সংক্রান্ত তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যঃ
https://apps.acdbanasree.org/student/login

আপনাদের সহযোগিতায় হিসাব বিভাগের কার্যক্রম সহজতর হবে। বকেয়া বাড়ীভাড়া ও অন্যান্য দায়বদ্ধতার কারণে বকেয়া আদায়ে প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে তৎপর রয়েছে।

আশা করি, বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আন্তরিক সহযোগিতা করবেন।
আল্লাহ আমাদের সবাইকে পবিত্র রমজানের বরকত ও ক্ষমা দান করুন। আমিন।

বকেয়া অর্থ জরুরীভিত্তিতে পরিশোধ প্রসংগ।

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এর সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৯/০৩/২০২৬ তারিখ সোমবার থেকে ২৮/০৩/২০২৬ শনিবার পর্যন্ত পবিত্র রমাদান ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে একাডেমি কার্যক্রম বন্ধ থাকবে। সে প্রেক্ষিতে সম্মানিত অভিভাবকদের জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের বকেয়া ও মার্চ মাসের বেতন ও অন্যান্য বকেয়া অর্থ আগামী ৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে পরিশোধের জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বহু অভিভাবক যথাসময়ে বেতন ও বকেয়া অর্থ পরিশোধ না করায় বিপুল অর্থ অনাদায়ি রয়েছে। ফলে এসিডি-র পক্ষে উস্তাদ/উস্তাযার মাসিক বেতন ও বাড়ী ভাড়া যথাসময়ে পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সকল দায়িত্বশীল অভিভাবককে আন্তরিকভাবে এগিয়ে আসার উদাত্ত আহবান জানাই।

কালারিং ও বইপাঠ প্রতিযোগিতা–২০২৬

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) বিশ্বাস করে যে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার পরিচয় এবং আরকানুল ঈমান সম্পর্কে প্রাথমিক ও সুস্পষ্ট ধারণা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যকে সামনে রেখে প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের Co-curricular Activity–এর আওতায় আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার সকাল ৯:০০টায় এসিডি মিলনায়তনে “কালারিং ও বইপাঠ প্রতিযোগিতা–২০২৬” অনুষ্ঠিত হবে, ইনশা-আল্লাহ।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে আল্লাহর পরিচয়, ইসলামের মৌলিক শিক্ষা এবং ঈমানের ভিত্তি সুদৃঢ় করার পাশাপাশি তাদের সৃজনশীলতা ও পাঠাভ্যাস বিকাশের সুযোগ সৃষ্টি করা হবে।

প্রতিযোগিতায় নির্ধারিত বিষয়ভিত্তিক বইপাঠ উপস্থাপন ও ইসলামিক ভাবধারায় চিত্রাঙ্কনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, অনুধাবন ও সৃজনশীলতা মূল্যায়ন করা হবে।

আমরা প্রত্যাশা করি, এ ধরনের উদ্যোগ শিশুদের নৈতিক, আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনের সঠিক জ্ঞান ও আমলে সমৃদ্ধ করুন। আমিন।

১ রমাদান ছুটির নোটিশ।

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাহে রমাদান শুরুর প্রাক্কালে সকলের দ্বীনি কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ১ রমাদান/১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে।
ইনশাআল্লাহ, আগামী ৪ রমাদান / ২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার হতে এসিডির নির্ধারিত ক্লাস সময়সূচী অনুসারে কুরআন ও আরবী শিক্ষার ক্লাস শুরু হবে। সকল ছাত্র/ছাত্রীদের রমাদানের সময়সূচী মোতাবকে স্ব স্ব ক্লাসে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশনা দেয়া হলো। উল্লেখ্য যে, রমাদান মাসে শনিবারে কুরআন রিভিশন ক্লাস অনুষ্ঠিত হবে না।
আগামী শনিবার অনুষ্ঠেয় ২১ ফেব্রুয়ারী তারিখে প্রি প্রাইমারীর শিক্ষার্থীদের জন্য কালার প্রতিযোগিতা এবং প্রাইমারী ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বই পাঠ প্রতিযোগিতায় সবার অংশগ্রহন বাধ্যতামূলক।
মো. তওফিকুর রহমান
সুপারিনটেনডেন্ট

ছুটির নোটিশ সংশোধনী।

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত উস্তাদ/উস্তাযাহ ও অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সরকারী ছুটি হিসাবে আগামী ১১ থেকে ১২ ফেব্রুয়ারী একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে। পূর্বে জারীকৃত নোটিশে উল্লিখিত ১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার এসিডি খোলা থাকবে।
আগামী ১৪ ফেব্রুয়ারী ২০২৬ শনিবার হতে নির্ধারিত রুটিন অনুসারে নিয়মিত ক্লাস চলবে- ইনশাআল্লাহ।

মো. তওফিকুর রহমান
সুপারিনটেনডেন্ট

ছুটির নোটিশ

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত উস্তাদ/উস্তাযাহ ও অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারী ছুটি হিসাবে আগামী ৪ ফেব্রুয়ারী বুধবার একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ৫ ফেব্রুয়ারী ২০২৬ বৃহস্পতিবার হতে নির্ধারিত রুটিন অনুসারে নিয়মিত ক্লাস চলবে-ইনশাআল্লাহ।
মো. তওফিকুর রহমান
সুপারিনটেনডেন্ট