ছুটির নোটিশ

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, স্টাফ ও অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো হচ্ছে যে, সরকারি ছুটি অনুসারে আগামী ২৬ আগস্ট, বুধবার একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে, ইনশা-আল্লাহ।

আগামী ২৭ আগস্ট হতে একাডেমির নির্ধারিত রুটিন অনুসারে যথারীতি নিয়মিত ক্লাস চলবে-ইনশাআল্লাহ।

মো. তৌফিকুর রহমান
সুপারিনটেনডেন্ট

”এসিডি প্যারেন্টিং কনফারেন্স–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত”

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার): একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর উদ্যোগে আজ সন্ধ্যা ৭:২৫টায় এসিডি মিলনায়তনে “সূরা লুকমানের আলোকে আদর্শ প্যারেন্টিং” শীর্ষক এসিডি প্যারেন্টিং কনফারেন্স–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সম্মানিত অভিভাবক, শিক্ষকমণ্ডলী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কনফারেন্সটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানটি পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের ব্যাপক আগ্রহ ও উৎসাহে মুখরিত ছিল।

কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি গবেষক আল-কাসিম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইন্জিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মাদ তানভীর পারভেজ। তিনি মহাগ্রন্থ আল-কুরআনের সূরা লুকমানে বর্ণিত শিক্ষার আলোকে সন্তান প্রতিপালনের মৌলিক নীতিমালা তুলে ধরেন। তাঁরা সন্তানদের ঈমান ও তাকওয়ার শিক্ষা, উত্তম চরিত্র, আদব-আখলাক, সালাত প্রতিষ্ঠা, পিতা-মাতার দায়িত্ব, নৈতিক মূল্যবোধ এবং বর্তমান সময়ের নানাবিধ সামাজিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামী দিকনির্দেশনার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, “সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে পিতা-মাতার নিকট অর্পিত এক মহামূল্যবান আমানত। একটি আদর্শ পরিবারই একজন আদর্শ সন্তানের ভিত্তি। তাই সন্তানকে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করাই যথেষ্ট নয়; বরং কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে তার ঈমান, চরিত্র, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলাই প্রকৃত প্যারেন্টিংয়ের মূল লক্ষ্য হওয়া উচিত।”

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয় এবং পারিবারিক পরিবেশকে ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ করার লক্ষ্যে বাস্তবধর্মী পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি সন্তানদের সুস্থ, সুশৃঙ্খল ও দ্বীনদার মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

যান্মাসিক পরীক্ষা পরবর্তী ছুটির নোটিশ।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর ছাত্র/ছাত্রী ও সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ষাণ্মাসিক পরীক্ষা-২০২৬ সফলভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীদের বিশ্রাম, মানসিক প্রশান্তি এবং পরবর্তী পাঠদানের প্রস্তুতির লক্ষ্যে আগামী ২৬/০৭/২০২৬ থেকে ২৮/০৭/২০২৬ পর্যন্ত একাডেমির সকল নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে।ইনশাআল্লাহ, আগামী ২৯/০৭/২০২৬ (বুধবার) থেকে নির্ধারিত ক্লাস রুটিন অনুযায়ী সকল শ্রেণির নিয়মিত পাঠদান পুনরায় শুরু হবে।

মো: তওফিকুর রহমান

সুপারিনটেনডেন্ট, এসিডি

সূরা লুকমানের আলোকে আদর্শ প্যারেন্টিং সেশন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বিশ্বাস করি যে, সন্তান আল্লাহ তাআলার এক মহান আমানত। এ আমানতের যথাযথ বাস্তবায়নে সন্তানের ঈমান, চরিত্র, আদব-আখলাক ও জীবনগঠনে পরিবারের, বিশেষ করে মা-বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কুরআনের সূরা লুকমান-এ আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা লুকমান (আ.)- এর মাধ্যমে সন্তানের প্রতি যে মহামূল্যবান উপদেশসমূহ বর্ণনা করেছেন, তা ইসলামি প্যারেন্টিংয়ের এক অনন্য দিকনির্দেশনা।
এই মহৎ শিক্ষাকে পরিবারে বাস্তবায়নের লক্ষ্যে একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর উদ্যোগে এসিডি মিলনায়তনে আগামী ২৪ জুলাই ২০২৬, শুক্রবার, বাদ মাগরিব (সন্ধ্যা ৭:৩০টা) কুরআনুল কারীমের সূরা লুকমানের আলোকে “প্যারেন্টিং কনফারেন্স-২০২৬” এর আয়োজন করা হয়েছে।
উক্ত কনফারেন্সে প্রধান অতিথি ও মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সৌদী আরবের ক্লাসসিম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত অধ্যাপক ড. মোহাম্মাদ তানভীর পারভেজ।
উক্ত কনফারেন্সে আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য। মা’আসসালামাহ ।

মো: তওফিকুর রহমান

সুপারিনটেনডেন্ট, এসিডি

হিফজুল কুরআন ও বিদায়াতুল আরাবিয়াহ এর ষাণ্মাসিক পরীক্ষা সংক্রান্ত

সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৮ ও ৯ জুলাই, ২০২৬ ইং, ১ম-৮ম শ্রেণির সকল শিক্ষার্থীর হিফজুল কুরআন ও বিদায়াতুল আরাবিয়াহ এর ষাণ্মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

📗হিফজুল কুরআন পরীক্ষা
🗓️ তারিখ: ৮ জুলাই, ২০২৬, বুধবার
⏰ সময়:
প্রভাতী শাখা: সকাল ৮:০০ – ১১:০০ টা
দিবা শাখা: সকাল ১১:১৫ – দুপুর ২:১৫টা

📘 বিদায়াতুল আরাবিয়াহ পরীক্ষা
🗓️ তারিখ: ৯ জুলাই, ২০২৬, বৃহস্পতিবার
⏰ সময়:
প্রভাতী শাখা: সকাল ৮:০০ – ১১:০০ টা
দিবা শাখা: সকাল ১১:১৫ – দুপুর ২:১৫টা

বকেয়া বেতন পরিশোধের সুবিধার্থে অফিস খোলা প্ৰসংগ।

বকেয়া বেতন পরিশোধের সুবিধার্থে একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর সকল সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাতিষ্ঠানিক ছুটি সত্ত্বেও শিক্ষার্থীদের বকেয়া বেতন পরিশোধের সুবিধার্থে আগামী ২৩-২৪ মে (শনিবার ও রবিবার) এবং ১ জুন ২০২৬ (সোমবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসিডি হিসাব বিভাগ খোলা থাকবে। সংশ্লিষ্ট অভিভাবকদের দ্রুত বকেয়া বেতন পরিশোধের জন্য পুনরায় অনুরোধ জানানো যাচ্ছে।

নিজ সন্তানের বেতন বকেয়া রয়েছে কি-না অথবা পরিশোধের ক্ষেত্রে কোনো পার্থক্য পরিলক্ষিত হচ্ছে কি-না ইত্যাদি তথ্য জানার জন্য অনুমোদিত মোবাইল নম্বর ব্যবহার করে এই লিংকে লগইন করুন: https://apps.acdbanasree.org/student/login । বকেয়া অর্থ পরিশোধে আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

(মোঃ তওফিকুর রহমান)

সুপারিনটেনডেন্ট, এসিডি

অভিভাবক মতবিনিময় অনুষ্ঠান প্রসঙ্গে

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) শিক্ষার্থীদের আদর্শ মুসলিম ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরে আগামী ১৬ মে ২০২৬ শনিবার সকাল ১০টায় এসিডি মিলনায়তনে ‘অভিভাবক মতবিনিময় সভা’র আয়োজন করেছে। ষাণ্মাসিক পরীক্ষাকে সামনে রেখে আয়োজিত এ সভায় শিক্ষার্থীদের পড়াশোনা, সময় ব্যবস্থাপনা, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন ও সুন্নাহসম্মত অভ্যাস গঠনের বিষয়ে মতবিনিময় ও করণীয় নির্ধারণ করা হবে। সভায় সভাপতিত্ব করবেন এসিডির ভাইস চেয়ারম্যান মুহতারাম মিজানুর রহমান সিদ্দিকী। উক্ত সভায় আপনার যথাসময়ে উপস্থিতি ও গঠনমূলক পরামর্শ শিক্ষার্থীর এবং একাডেমির মানোন্নয়নকল্পে গৃহীতব্য পরিকল্পনা পরিমার্জনে সার্বিক ভূমিকা রাখবে। আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন।

বকেয়া অর্থসহ শিক্ষার্থীদের তথ্যাদি দেখার লিংক ব্যবহার প্রসংগ।

এসিডির মাসিক বেতন ও অন্যান্য পাওনা অপরিশোধিত থাকায় হিসাব বিভাগ থেকে সময়ে সময়ে শিক্ষার্থীদের ডায়েরিতে বকেয়া পরিশোধের সিল প্রদান করা হচ্ছে, যা অনেক অভিভাবকের জন্য বিব্রতকর হয়ে উঠছে। যাচাইকালে দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে সেশন ফি, ভ্যান ভাড়া বা হিফয বিভাগের বকেয়া প্রদর্শিত হচ্ছে।

সম্মানিত অভিভাবকগণকে অনুরোধ করা যাচ্ছে, নিচের লিংকে প্রবেশ করে নিজ মোবাইল নম্বরকে আইডি ও পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে লগইন করে বকেয়া সংক্রান্ত তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যঃ
https://apps.acdbanasree.org/student/login

আপনাদের সহযোগিতায় হিসাব বিভাগের কার্যক্রম সহজতর হবে। বকেয়া বাড়ীভাড়া ও অন্যান্য দায়বদ্ধতার কারণে বকেয়া আদায়ে প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে তৎপর রয়েছে।

আশা করি, বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আন্তরিক সহযোগিতা করবেন।
আল্লাহ আমাদের সবাইকে পবিত্র রমজানের বরকত ও ক্ষমা দান করুন। আমিন।

বকেয়া অর্থ জরুরীভিত্তিতে পরিশোধ প্রসংগ।

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এর সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৯/০৩/২০২৬ তারিখ সোমবার থেকে ২৮/০৩/২০২৬ শনিবার পর্যন্ত পবিত্র রমাদান ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে একাডেমি কার্যক্রম বন্ধ থাকবে। সে প্রেক্ষিতে সম্মানিত অভিভাবকদের জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের বকেয়া ও মার্চ মাসের বেতন ও অন্যান্য বকেয়া অর্থ আগামী ৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে পরিশোধের জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বহু অভিভাবক যথাসময়ে বেতন ও বকেয়া অর্থ পরিশোধ না করায় বিপুল অর্থ অনাদায়ি রয়েছে। ফলে এসিডি-র পক্ষে উস্তাদ/উস্তাযার মাসিক বেতন ও বাড়ী ভাড়া যথাসময়ে পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সকল দায়িত্বশীল অভিভাবককে আন্তরিকভাবে এগিয়ে আসার উদাত্ত আহবান জানাই।