ঢাকা | ৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের কুরআন ও সুন্নাহভিত্তিক জ্ঞানচর্চা, আত্মবিশ্বাস, ভাষাগত দক্ষতা, উপস্থিত বুদ্ধি ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর উদ্যোগে “এসিডি উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা–২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার বিষয়:
“মহাগ্রন্থ আল-কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে তাওহিদ, শিরক ও বিদআত”
আরবি ও বাংলা ভাষায় আয়োজিত এ প্রতিযোগিতায় এসিডির বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তাৎক্ষণিকভাবে বিষয় নির্বাচন, চিন্তা-ভাবনা ও বক্তব্য উপস্থাপনের মাধ্যমে তারা নিজেদের জ্ঞান, যুক্তিবোধ, উপস্থিত বুদ্ধি ও উপস্থাপনা দক্ষতার চমৎকার পরিচয় দেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিডির প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান মুহতারাম মিজানুর রহমান সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মুহতারাম মো. গিয়াস উদ্দিন খান। তাঁরা শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন।
শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশে এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—ইনশা-আল্লাহ।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রতিযোগিতার মূল আয়োজন শেষ হয়। ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে জানানো হবে, ইনশা-আল্লাহ।




