হিফযুল কুরআন প্রতিযোগিতা-২০২৫

আলহামদুলিল্লাহ, হিফযুল কুরআন প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

আলহামদুলিল্লাহ, অদ্য ১৯ মার্চ ২০২৫, বেলা ১১.০০ টায় একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর মিলনায়তনে হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়। ছেলে ও মেয়েদের পৃথক আয়োজনে দুইটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয। চমৎকার এ দ্বীনি প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, দ্বীনি মজলিসের সম্মানিত মুরুব্বী, সাবেক জেলা জজ মুহতারাম সাদিকুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাডেমির সুপারিনটেনডেন্ট জনাব মোঃ তওফিকুর রহমান। একাডেমির সম্মানিত ভাইস প্রিন্সিপ্যাল জনাব মোহাম্মদ রেজাউল করিমসহ একাডেমির উস্তাদ/উস্তাজাহবৃন্দ ও সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বকেয়া পাওনা দ্রুত পরিশোধ প্রসংগ

সম্মানিত অভিভাবকগণ,

শিক্ষালয়ের দৈনন্দিন কার্যক্রম চালু রাখতে নিয়মিত বেতন/ফিস পরিশোধ করা অত্যন্ত জরুরি। একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও অনেকেই এখনো পাওনাদি পরিশোধ করেননি, যার ফলে একাডেমি পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

অতএব, আগামী ১৯ মার্চ ২০২৫, বুধবার কর্মদিবসের মধ্যে সকল বকেয়া পরিশোধের জন্য অনুরোধ করা হলো। যদি বেতন পরিশোধের পরও নোটিশ পেয়ে থাকেন, তবে দয়া করে হিসাব শাখাকে অবহিত করুন।

রামাদানুল কারীমে ক্লাস সংক্রান্ত নোটিশ

আত্মশুদ্ধির মহান বারতা নিয়ে মাহে রামাদান আসন্ন। কুরআনুল কারীম নাযিলের এই মাসে কোমলমতি ছাত্র-ছাত্রীদের সহিহ কুরআন শিক্ষা, আরবি ও ইংরেজি ভাষার যথাযথ ধ্বনিবিদ্যা (Phonetics) ও কথোপকথনে (Spoken) দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এসিডি; আগামী ৩ মার্চ, সোমবার (২ রামাদান) থেকে ২০ মার্চ-২০২৫, বৃহস্পতিবার পর্যন্ত (সকাল ১০টা থেকে দুপুর ১২:২০টা) নিয়মিত একাডেমিক ক্লাস পরিচালনা করবে, ইনশা-আল্লাহ। নিচে এতদসংক্রান্ত রুটিন প্রদত্ত হলো:

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফর ২০২৫

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) র উদ্যোগে গত ২৩ ফেব্রুয়ারি-২০২৫, রবিবার সকাল ৭টায় আফতাব নগর হাউজিং এর এন-ব্লক, সেক্টর-৩, রোড-এভিনিউ ১৩ এ অবস্থিত আধুনিক প্লে গ্রাউন্ড “Tackle Ground” এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফর-২০২৫ অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ।

ক্লাস শুরুর নোটিস-১/২০২৫

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-র সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে
যে, আগামী ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার থেকে নিম্নে বর্ণিত ছকে উল্লেখিত সময়সূচি (Timetable) অনুসরণ
করে একাডেমিক ক্লাস অনুষ্ঠিত হবে, ইনশা-আল্লাহ। সকল শিক্ষার্থীকে একাডেমির নির্ধারিত ইউনিফর্ম পরিধান
করে ক্লাসে অংশগ্রহনের নির্দেশ দেয়া হলো।

অভিভাবক মতবিনিময় প্রসঙ্গ, ২৩ই নভেম্বর ২০২৪

প্রিয় অভিভাবক/অভিভাবিকা, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। 

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৩ই নভেম্বর ২০২৪, একাডেমিতে অভিভাবক/অভিভাবিকাদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই সাদরে আমন্ত্রিত।

এসিডি – ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি চলছে

২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে

প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত (পর্যায়ক্রমে দশম শ্রেণী) ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।

“একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট” একটি ইসলামিক আদর্শে পরিচালিত বাংলা মাধ্যম স্কুল, যেখানে ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের বিকাশ করা হয়। 

 

ঈদ-ই-মিলাদ-উন নবীর ছুটি, ১৬ই সেপ্টেম্বর, সোমবার

প্রিয় অভিভাবক/অভিভাবিকা, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। 

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারী ছুটি হিসাবে আগামীকাল ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে।

একাডেমি বন্ধ থাকাকালীন সকল ছাত্রছাত্রীদেরকে কুরআনের হোম-ওয়ার্ক এবং রিপোর্ট

প্রিয় অভিভাবক/অভিভাবিকা, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আপনার/আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একাডেমি বন্ধ থাকাকালীন সকল ছাত্রছাত্রীদেরকে কুরআনের হোম-ওয়ার্ক যথাযথভাবে সম্পন্ন করতে হবে এবং এসিডি খোলার সাথে সাথে রিপোর্ট সাবমিট করতে হবে ইনশাআল্লাহ। নিচে হিফযুল কুরআন বিভাগের (নূরাণি, নাযিরা ও হিফজ) পাঠপ্রস্তুতের কতিপয় দিক-নির্দেশনা দেয়া হলো:

সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ২০/০৭/২০২৪, শনিবার থেকে একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে।

প্রিয় অভিভাবক/অভিভাবিকা,

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আপনার/আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে,

সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ২০/০৭/২০২৪, শনিবার থেকে (পরবর্তী নির্দেশনার পূর্ব পর্যন্ত) একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে।

মো. তওফিকুর রহমান
সুপারিন্টেনডেন্ট, এসিডি