বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফর ২০২৫

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) র উদ্যোগে গত ২৩ ফেব্রুয়ারি-২০২৫, রবিবার সকাল ৭টায় আফতাব নগর হাউজিং এর এন-ব্লক, সেক্টর-৩, রোড-এভিনিউ ১৩ এ অবস্থিত আধুনিক প্লে গ্রাউন্ড “Tackle Ground” এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফর-২০২৫ অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ।

ক্লাস শুরুর নোটিস-১/২০২৫

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-র সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে
যে, আগামী ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার থেকে নিম্নে বর্ণিত ছকে উল্লেখিত সময়সূচি (Timetable) অনুসরণ
করে একাডেমিক ক্লাস অনুষ্ঠিত হবে, ইনশা-আল্লাহ। সকল শিক্ষার্থীকে একাডেমির নির্ধারিত ইউনিফর্ম পরিধান
করে ক্লাসে অংশগ্রহনের নির্দেশ দেয়া হলো।

অভিভাবক মতবিনিময় প্রসঙ্গ, ২৩ই নভেম্বর ২০২৪

প্রিয় অভিভাবক/অভিভাবিকা, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। 

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৩ই নভেম্বর ২০২৪, একাডেমিতে অভিভাবক/অভিভাবিকাদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই সাদরে আমন্ত্রিত।

এসিডি – ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি চলছে

২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে

প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত (পর্যায়ক্রমে দশম শ্রেণী) ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।

“একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট” একটি ইসলামিক আদর্শে পরিচালিত বাংলা মাধ্যম স্কুল, যেখানে ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের বিকাশ করা হয়। 

 

ঈদ-ই-মিলাদ-উন নবীর ছুটি, ১৬ই সেপ্টেম্বর, সোমবার

প্রিয় অভিভাবক/অভিভাবিকা, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। 

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারী ছুটি হিসাবে আগামীকাল ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে।

একাডেমি বন্ধ থাকাকালীন সকল ছাত্রছাত্রীদেরকে কুরআনের হোম-ওয়ার্ক এবং রিপোর্ট

প্রিয় অভিভাবক/অভিভাবিকা, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আপনার/আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একাডেমি বন্ধ থাকাকালীন সকল ছাত্রছাত্রীদেরকে কুরআনের হোম-ওয়ার্ক যথাযথভাবে সম্পন্ন করতে হবে এবং এসিডি খোলার সাথে সাথে রিপোর্ট সাবমিট করতে হবে ইনশাআল্লাহ। নিচে হিফযুল কুরআন বিভাগের (নূরাণি, নাযিরা ও হিফজ) পাঠপ্রস্তুতের কতিপয় দিক-নির্দেশনা দেয়া হলো:

সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ২০/০৭/২০২৪, শনিবার থেকে একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে।

প্রিয় অভিভাবক/অভিভাবিকা,

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আপনার/আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে,

সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ২০/০৭/২০২৪, শনিবার থেকে (পরবর্তী নির্দেশনার পূর্ব পর্যন্ত) একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে।

মো. তওফিকুর রহমান
সুপারিন্টেনডেন্ট, এসিডি

পবিত্র আশুরা উপলক্ষ্যে ছুটির নোটিশ

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আপনার/আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র আশুরা উপলক্ষ্যে আগামী ১৭ ও ১৮ জুলাই, ২০২৪ বুধবার ও বৃহস্পতিবার একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে, ইনশা-আল্লাহ।
আগামী ২১ জুলাই, ২০২৪ রোজ রবিবার হতে একাডেমির নির্ধারিত রুটিন অনুসারে যথারীতি নিয়মিত ক্লাস চলবে- ইনশাআল্লাহ। উল্লেখ্য যে, ২০ জুলাই-২০২৪ শনিবারের কুরআন শিক্ষা ক্লাস যথারীতি চলবে।

বিস্তারিত জানার জন্য নীচে দেখুন:

অভিভাবকদের একাডেমিক কার্যক্রমে সহযোগিতা প্রসঙ্গ

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আপনার/আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসিডি- কুরআন ও সহিহ সুন্নাহের আলোকে পরিচালনার প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠিত একটি জীনি শিক্ষা প্রতিষ্ঠান। আমরা বিশ্বাস করি যে, একাডেমির গৃহীত কারিকুলাম বাস্তবায়নে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ ভূমিকা আবশ্যক।

বিস্তারিত জানার জন্য নীচে দেখুন: