সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৮ মে, ২০২৫, রবিবার সকাল ১১:০০ টায় বালক শাখার ১ম থেকে ৫ম শ্রেণির এবং বালিকা শাখার ১ম থেকে ৭ম শ্রেণি এবং আগামী ১৯ মে, ২০২৫ ইং, সোমবার সকাল ১১ টায় প্রেপ-১ এর সাম্প্রতিক শ্রেণি পরীক্ষার খাতা দেখানোর আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সকল অভিভাবকদের এসিডি মিলনায়তনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। ভিপি, এসিডি
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত উস্তায উস্তাযাহ ও অভিভাবক- অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১১ মে, ২০২৫ রোজ রবিবার সরকারি সাধারণ ছুটি থাকায় একাডেমির শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে, ইনশা-আল্লাহ। আগামী ১২ মে, ২০২৫ রোজ সোমবার থেকে একাডেমির কার্যক্রম পুনরায় শুরু হবে।
আসসালামু আলাইকুম। এসিডি একটি অলাভজনক ইসলামি সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যা কোমলমতি শিক্ষার্থীদের দ্বীনি, নৈতিক ও কারিকুলাম শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি পাঠশালা পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি অভিভাবকদেরকেও বিভিন্ন দ্বীনি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখছে।
সম্প্রতি, এসিডি শিক্ষা ব্যবস্থায় অটোমেশন চালু করেছে যাতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ সময়মতো সঠিক তথ্য পেতে পারেন এবং শৃঙ্খলা বজায় রেখে কার্যক্রমে অংশ নিতে পারেন। এজন্য প্রথম ক্লাস শুরুর সময়কেই সর্বশেষ উপস্থিতির সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই সময়ের পর কেউ এলেও তাকে late/absent হিসেবে গণ্য করা হবে।
অটোমেশনের শুরুর দিকে কিছু ভুল হতে পারে, সেগুলো ক্ষমাসুন্দরভাবে দেখার অনুরোধ জানানো হচ্ছে এবং ভুল হলে দ্রুত জানাতে অনুরোধ করা হচ্ছে যাতে তা সংশোধন করা যায়। অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনারা যেন সময়মতো সন্তানদের উপস্থিতি নিশ্চিত করেন এবং আমাদের এই প্রচেষ্টায় আন্তরিক সহযোগিতা করেন।
আপনার সন্তানের ভবিষ্যৎ গঠনে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আলহামদুলিল্লাহ, ৩রা মে, এসিডি মিলনায়তনে সর্বস্তরের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে কুরানিক ভোকাবুলারি ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল সম্মানিত অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একাডেমির ছাত্রীদের ইউনিফর্ম (বোরকা) সেলাইয়ের জন্য মেসার্স লোটাস গ্যালারী, ব্লক-সি, রোড-৫, বাড়ী-৭, বনশ্রী আ/এ, রামপুরাকে এবং ছেলেদের ইউনিফর্ম (জুব্বা-পাজামা) তৈরির জন্য মেসার্স জামাল পাঞ্জাবী টেইলার্স এন্ড ফেব্রিক্স, বনশ্রী টাওয়ার, ব্লক-এ, রোড-৫, বনশ্রী আ/এ, রামপুরাকে মনোনীত করা হয়েছে।বর্ণিত দুটি প্রতিষ্ঠানে দ্রুত যোগাযোগ করে ইউনিফর্ম সেলাই করিয়ে নিতে সবাইকে অনুরোধ করা হলো। নির্ধারিত সময় পর আর কাউকে ইউনিফর্ম ছাড়া একাডেমিতে প্রবেশের অনুমতি দেয়া হবে না।
বর্ণিত বিষয়ে গত ১৫/৪/২০২৫ তারিখের জারীকৃত নোটিশ নং-এসিডি/২৪/২৫-২৩ এতদসংগে বাতিল করা হলো।
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। অভিভাবকদের বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও অনেকেই এখনও বকেয়া বেতন/ফিস পরিশোধ করেননি। প্রতি মাসের ৮ তারিখ নির্ধারিত থাকলেও অভিভাবকদের অনেকের তরফ থেকে এ ব্যাপারে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। এসিডি একটি অলাভজনক দ্বীনি প্রতিষ্ঠান, তাই এর উন্নয়নের স্বার্থে সময়মতো অর্থ পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল অভিভাবককে আগামী ২২ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে বকেয়া পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
একাডেমির নির্ধারিত ইউনিফর্ম তৈরি সংক্রান্ত নোটিশ একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল সম্মানিত অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭ এপ্রিল, ২০২৫ রোজ বৃহস্পতিবার একাডেমি প্রাঙ্গণে টেইলর কর্তৃক সকাল ১১.০০ টা থেকে ছাত্র/ছাত্রীদের পোশাকের পরিমাপ গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ে ছাত্র/ছাত্রীদের (প্রয়োজনমাফিক) জুব্বা ও পায়জামা এবং ছাত্রীদের বোরকার মাপ দেয়ার জন্য সকল ছাত্র/ছাত্রীদের আবশ্যিকভাবে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ করা যাচ্ছে।
ক) ছাত্রদের এক সেট ইউনিফর্ম (জুব্বা পায়জামা) সেলাই খরচসহ টা. ১,৫০০/- (এক হাজার পাঁচশত) এবং খ) ছাত্রীদের এক সেট ইউনিফর্ম (বোরকা) সেলাই খরচসহ মূল্য টা. ১,৫০০/- (এক হাজার পাঁচশত) মাত্র ধার্য করা হয়েছে।
টেইলরের কাছে ছাত্র/ছাত্রীদের ইউনিফর্ম তৈরির মাপ দেয়ার সময় এসিডি-র হিসাব শাখায় নির্ধারিত টাকা জমা দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। নির্ধারিত সময় পরে আর কাউকে পোষাকছাড়া একাডেমিতে প্রবেশের অনুমতি দেয়া হবে না।
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত উস্তায/উস্তাযাহ ও অভিভাবক- অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৪ এপ্রিল, ২০২৫ রোজ সোমবার বাংলা নববর্ষ উপলক্ষ্যে সরকারি সাধারণ ছুটি থাকায় একাডেমির শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে, ইনশা-আল্লাহ। আগামী ১৫ এপ্রিল, ২০২৫ মঙ্গলবার থেকে একাডেমির কার্যক্রম পুনরায় শুরু হবে।
ইনশাআল্লাহ, আগামী ১৩/৪/২০২৫ তারিখ থেকে এসিডির সকল কার্যক্রম শুরু হতে যাচ্ছে। খোলার দিন হতে স্কুলের সকল শিশুকে আইডি কার্ড ও স্কুল ড্রেস পরিধান করে আসতে হবে, অন্যথায় স্কুলে অনুপস্থিত হিসাবে গণ্য করা হবে। এছাড়া বারংবার নোটিশ করার পরও কিছু সংখ্যক অভিভাবকদের তরফ থেকে অদ্যাবধি বকেয়া বেতন/ফিস পরিশোধ করেননি। এ ব্যাপারে সম্মানিত অভিভাবকদের আগামী ১০/০৪/২০২৫ তারিখ, বৃহস্পতিবারে বর্ণিত পাওনাদি দ্রুত হিসাবশাখায় পরিশোধের জন্য বিশেষভাবে তাগিদ প্রদান করা হলো।
আলহামদুলিল্লাহ, হিফযুল কুরআন প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত
আলহামদুলিল্লাহ, অদ্য ১৯ মার্চ ২০২৫, বেলা ১১.০০ টায় একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর মিলনায়তনে হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়। ছেলে ও মেয়েদের পৃথক আয়োজনে দুইটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয। চমৎকার এ দ্বীনি প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, দ্বীনি মজলিসের সম্মানিত মুরুব্বী, সাবেক জেলা জজ মুহতারাম সাদিকুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাডেমির সুপারিনটেনডেন্ট জনাব মোঃ তওফিকুর রহমান। একাডেমির সম্মানিত ভাইস প্রিন্সিপ্যাল জনাব মোহাম্মদ রেজাউল করিমসহ একাডেমির উস্তাদ/উস্তাজাহবৃন্দ ও সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।