একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসিডি-র ভ্যানচালক জনাব কামাল গত বৃহস্পতিবার রাতে, গ্রামের বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন)। আরেকজন চালক নিয়োগের পূর্ব পর্যন্ত সাময়িকভাবে এসিডি-র ভ্যান চলাচল বন্ধ থাকবে বিধায় শিশুদের এ সময়কালে নিজ ব্যবস্থাপনায় এসিডি-তে আনা-নেয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হলো।






