আসসালামু আলাইকুম।
সম্মানিত অভিভাবকদের জানানো যাচ্ছে যে, ইসলামের আদর্শে গঠিত শিক্ষাপ্রতিষ্ঠান এসিডি এখন দেড় বছর পূর্ণ করেছে। আমরা শিশুদের ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষা নিশ্চিত করতে সচেষ্ট। কিন্তু উদ্বেগের বিষয়, এসিডির শিক্ষার্থীদের গড় উপস্থিতি মাত্র ২৬%, যা শিক্ষার মানে নেতিবাচক প্রভাব ফেলছে। শুধু পাশ করানোই কি মূল লক্ষ্য, না কি প্রকৃত শিক্ষাদান?
আমরা শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তি ব্যবহার করছি, যাতে অভিভাবকরাও শিক্ষার অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারেন।
এখন থেকে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে আগামী ২৫ আগস্ট থেকে প্রতিদিন অনুপস্থিতির জন্য ২০ টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে, যা বেতনের সাথে যুক্ত হবে। তবে বৈধ কারণ থাকলে তা লিখিতভাবে আগে জানাতে হবে।
আমরা আশা করি, আপনারা সন্তানদের নিয়মিত পাঠাবেন এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহযোগিতা করবেন।






