প্রিয় অভিভাবক/অভিভাবিকা,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, সম্প্রতি “একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)” এবং বনশ্রী এফ ব্লকে অবস্থিত “এডভান্সড হাসপাতাল লিঃ”-এর মধ্য করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত চুক্তি অনুযায়ী এসিডি-তে অধ্যয়নরত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক এবং এসিডি-র সদস্য ও তাঁদের পরিবারদের বর্ণিত হাসপাতাল থেকে নিম্নোক্ত সার্ভিসসমূহ ডিসকাউন্ট মূল্যে পাওয়া যাবে, ইনশাআল্লাহ:
১. সকল ধরণের রেডিওলজি এবং ইমেজিং টেস্ট : ২৫% ডিসকাউন্ট,
২. সকল ধরণের ব্লাড ক্রস ম্যাচ : ২৫% পর্যন্ত ডিসকাউন্ট,
৩. সকল ধরণের প্যাথলজিকাল টেস্ট : ৩০% ডিসকাউন্ট,
৪. হাসপাতাল বেড চার্জ : ২০% ডিসকাউন্ট,
৫. সকল ধরনের ঔষধ (আমদানিকৃত ঔষধ ব্যতীত) : ৫% পর্যন্ত ডিসকাউন্ট,
৬. এম্বুলেন্স খরচ: ১৫% ডিসকাউন্ট,
এছাড়া, আগামীতে দুই পক্ষের মধ্যকার আলোচনারসূত্রে এ ধরনের সুবিধাদি আরো সম্প্রসারণের ব্যাপারেও হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস প্রদান করেছে। এ করপোরেট চুক্তিপত্র আগামী ০৩/০৬/২০২৭ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে।






