অভিভাবক মতবিনিময় অনুষ্ঠান প্রসংগ।

সম্মানিত অভিভাবক/অভিভাবিকাবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। এসিডি-তে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের প্রকৃত মুসলিম ও সু-নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের প্রচেষ্টার সমন্বয় জরুরি। ছাত্র ছাত্রীরা দিনের উল্লেখযোগ্য সময় এসিডি-তে অবস্থানের পর বাকি সময়টা পরিবারের সান্নিধ্যেই অতিবাহিত করে। সে কারণে শিশুরা আবাসনে ব্যয়িত বড় অংশ কিভাবে অতিবাহিত করে, কি পড়ে এবং কীভাবে পড়ে, কীভাবে আরো ভাল পড়া, জীবন যাপন করা ও সু-অভ্যাস রপ্ত করতে পারে, সে বিষয়ে অভিভাবক ও এসিডির ভাবনা ও উদ্যোগের সমন্বয় সাধনের লক্ষ্যে ব্যক্তি পর্যায়ে পারস্পরিক আলাপ আলোচনার জন্য আসন্ন ষাণ্মাসিক পরীক্ষাকে সামনে রেখে আগামী ২৫ মে, ২০২৫, রবিবার সকাল ৯টা থেকে নিম্নের সূচী অনুযায়ী এসিডি অফিসে অভিভাবক পর্যায়ে মতবিনিময়ের আয়োজন করা হয়েছে।

Recommended Posts