
২০২৬ শিক্ষাবর্ষ সংক্রান্ত অবশ্য পালনীয় নির্দেশনা
২০২৬ শিক্ষাবর্ষ সংক্রান্ত অবশ্য পালনীয় নির্দেশনা
(প্রেপ -১ থেকে অষ্টম শ্রেণি)
اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّهِ وَبَرَكاتُهُ
ﺇِﻥَّ ﺍﻟْﺤَﻤْﺪَ ﻟِﻠﻪِ ﻧَﺤْﻤَﺪُﻩُ ﻭَﻧَﺴْﺘَﻌِﻴْﻨُﻪُ ﻭَﻧَﺴْﺘَﻐْﻔِﺮُﻩْ ﻭَﻧَﻌُﻮﺫُ ﺑِﺎﻟﻠﻪِ ﻣِﻦْ ﺷُﺮُﻭْﺭِ ﺃَﻧْﻔُﺴِﻨَﺎ ﻭَﻣِﻦْ ﺳَﻴِّﺌَﺎﺕِ ﺃَﻋْﻤَﺎﻟِﻨَﺎ، ﻣَﻦْ ﻳَﻬْﺪِﻩِ ﺍﻟﻠﻪُ ﻓَﻼَ ﻣُﻀِﻞَّ ﻟَﻪُ ﻭَﻣَﻦْ ﻳُﻀْﻠِﻞْ ﻓَﻼَ ﻫَﺎﺩِﻱَ ﻟَﻪُ. ﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥَّ ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠﻪ ﻭَﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥَّ ﻣُﺤَﻤَّﺪًﺍ ﻋَﺒْﺪُﻩُ ﻭَﺭَﺳُﻮْﻟُﻪُ
এসিডিতে সবাইকে আহলান ওয়া সাহলান।
নতুন শিক্ষাবর্ষের অরিয়েন্টেশন-২০২৬ আগামী ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার এবং ১৯ জানুয়ারি, সোমবার থেকে যথাসময়ে ক্লাস শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ।
(প্রি-প্রাইমারি শাখার সময়সূচি Timetable)
| ক্লাসের নাম | সেকশন | শুরুর সময় | শেষ সময় |
| প্রেপ-১: প্লে-গ্রুপ | প্রভাতী | সকাল ০৮:০০ | বেলা ১১:১০ |
| প্রেপ-১: নার্সারী | প্রভাতী | সকাল ০৮:০০ | বেলা ১১:১০ |
| প্রেপ-২: কেজি (বালক) | প্রভাতী | সকাল ০৮:০০ | বেলা ১১:৪০ |
| প্রেপ-২: কেজি (বালিকা) | প্রভাতী | সকাল ০৮:০০ | বেলা ১১:৪০ |
প্রেপ–১ শ্রেণির জন্য বিশেষ নির্দেশনা:
পূর্ব ঘোষনা অনুযায়ী, প্রেপ -১ শ্রেণির শিক্ষার্থীরা সব বই স্কুলে নিয়ে আসবে। বইগুলো স্কুলে রেখে দেওয়া হবে এবং ক্লাস ওয়ার্ক করানো হবে ইনশা-আল্লাহ। বাড়ির কাজ হিসেবে শিক্ষার্থীদের খাতায় হোমওয়ার্ক দেওয়া হবে। প্লে-গ্রুপের শিক্ষার্থীদের কোনো ডায়রি দেওয়া হয় না। তাই অভিভাবকবৃন্দ প্রতিদিন হোমওয়ার্কের খাতা চেক করবেন এবং বাসায় দেওয়া বাড়ির কাজ করাবেন।
প্লে-গ্রুপের মেয়ে শিক্ষার্থীরা যেন কোনো বাড়তি অলংকার পরিধান না করে সেদিকে খেয়াল রাখবেন। এছাড়া কোনো খেলনা বা বাড়তি জিনিস ব্যাগে করে না আনে সেদিকে খেয়াল রাখেবেন।
প্লে-গ্রুপের শ্রেণিতে যারা এ বছর ভর্তি হয়েছে, তাদের অধিকাংশের জন্য আগামাী ১৮ জানুয়ারি ২০২৬ জীবনের প্রথম স্কুলের দিন। কিছু শিক্ষার্থী মা-বাবার কাছ থেকে আলাদা হয়ে ক্লাসে যাওয়ার সময় কান্নাকাটি করে থাকে, যা খুবই স্বাভাবিক। এ ধরনের পরিস্থিতিতে অভিভাবকদের ধৈর্য্য ধরার জন্য অনুরোধ করছি এবং বাচ্চার কাছে যাওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
প্রভাতী শাখা (বালিকা): প্রাথমিক ও মাধ্যমিক সেকশন
(প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি)
| ক্লাসের নাম | সেকশন | শুরুর সময় | শেষ সময় |
| প্রথম শ্রেণি | প্রভাতী | সকাল ০৮:০০ | বেলা ১১:৪৫ |
| দ্বিতীয় শ্রেণি | প্রভাতী | সকাল ০৮:০০ | বেলা ১১:৪৫ |
| তৃতীয় শ্রেণি | প্রভাতী | সকাল ০৮:০০ | বেলা ১২:২০ |
| চতুর্থ শ্রেণি | প্রভাতী | সকাল ০৮:০০ | বেলা ১২:২০ |
| পঞ্চম শ্রেণি | প্রভাতী | সকাল ০৮:০০ | বেলা ১২:২০ |
| ষষ্ঠ শ্রেণি | প্রভাতী | সকাল ০৮:০০ | বেলা ১২:৫৫ |
| সপ্তম শ্রেণি | প্রভাতী | সকাল ০৮:০০ | বেলা ১২:৫৫ |
| অষ্টম শ্রেণি | প্রভাতী | সকাল ০৮:০০ | বেলা ১২:৫৫ |
দিবা শাখা (বালক): প্রাথমিক ও মাধ্যমিক সেকশন
(প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি)
| ক্লাসের নাম | সেকশন | শুরুর সময় | শেষ সময় |
| প্রথম শ্রেণি | দিবা | বেলা ১১:০০ | বিকাল ০৩:৪০ |
| দ্বিতীয় শ্রেণি | দিবা | বেলা ১১:০০ | বিকাল ০৩:৪০ |
| তৃতীয় শ্রেণি | দিবা | বেলা ১১:০০ | বিকাল ০৪:২০ |
| চতুর্থ শ্রেণি | দিবা | বেলা ১১:০০ | বিকাল ০৪:২০ |
| পঞ্চম শ্রেণি | দিবা | বেলা ১১:০০ | বিকাল ০৪:২০ |
| ষষ্ঠ শ্রেণি | দিবা | বেলা ১১:০০ | বিকাল ০৪:৫০ |
| সপ্তম শ্রেণি | দিবা | বেলা ১১:০০ | বিকাল ০৪:৫০ |
| অষ্টম শ্রেণি | দিবা | বেলা ১১:০০ | বিকাল ০৪:৫০ |
সূর্যোদয়ের সময় তারতম্যভেদে ক্লাস শুরু ও শেষ হওয়ার সময় ভবিষ্যতে কিছুটা পরিবর্তিত হবে, যা যথাসময়ে অভিভাবকদের জানিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।
শিক্ষার্থীদের আই.ডি কার্ড পরিধান ও প্রতিদিন Auto Attendance Device এ আইডি কার্ড পান্চ করতে হবে। একাডেমি থেকে বের হবার সময়ও আইডি কার্ড পান্চ করতে হবে।
প্রেপ-১ থেকে ২য় শ্রেণি পর্যন্ত কোনো শিক্ষার্থীকে অভিভাবক ছাড়া একা বাসায় যেতে দেওয়া হবে না।
কারও আই.ডি কার্ড হারিয়ে গেলে একাডেমির নির্ধারিত ফি প্রদান করে আই.ডি কার্ড সংগ্রহ করবেন। বা হারিয়ে গেলে একাডেমি কর্তৃপক্ষকে জানালে ৩ দিনের মধ্যে লেমিনেটেড আই.ডি কার্ড প্রদান করবেইন-শা-আল্লাহ।
টিফিন এবং পানি পান ও টয়লেট ব্যবহার সংক্রান্ত নির্দেশনা:
প্রতি রবিবার থেকে বৃহস্পতিবারি একাডেমি থেকে টিফিন প্রদান করা হবে। শিক্ষার্থীরা বাসা থেকে বা বাইরে থেকে কোনো ধরনের খাবার স্কুলে আনবে না। প্রেপ- ১ থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থী অবশ্যই সাথে করে (স্কুল নির্ধারিত) টিফিন বক্স নিয়ে আসবে। প্রেপ-১ থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীকে যার যার টিফিন বক্সে টিফিন দেওয়া হবে। তারা স্কুলেই সেই টিফিন খাবে এবং কিছু অবশিষ্ট থাকলে বাসায় নিয়ে যাবে। কোন অবস্থাতেই খাবার নষ্ট করা যাবে না।
স্কুলের প্রতিটি তলাতেই ‘RO সিস্টেম’-এর খাবার পানির ফিল্টার রয়েছে। শিক্ষার্থীরা যার যার ব্যক্তিগত পানির বোতল (স্কুল নির্ধারিত) নিয়ে আসবে এবং প্রয়োজন অনুযায়ী পানি ভরে নিবে। একজনের পানির বোতল আরেকজন ব্যবহার করবে না।
টয়লেট ব্যবহার করার পর শিক্ষার্থীদের ব্যক্তিগত এবং টয়লেট-এর পরিস্কার/পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক থাকতে হবে। যেন পরবর্তী ব্যবহারকারী টয়লেটে প্রবেশের পর একটি পরিচ্ছন্ন টয়লেট পায়। এ বিষয়ে অভিভাবকবৃন্দ সন্তানদের অবগত করবেন।
পোশাক ও সময়ানুবর্তিতা:
প্রাথমিক অবস্থায় অনেক শিক্ষার্থীর পক্ষে পরিপূর্ণভাবে স্কুল ইউনিফর্ম পরে আসা সম্ভব হবে না। তবে ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই পরিপূর্ণভাবে ইউনিফর্ম পরে আসা নিশ্চিত করতে হবে। ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কোনো শিক্ষার্থী পরিপূর্ণ ইউনিফর্ম ছাড়া স্কুলে প্রবেশ করার অনুমতি পাবে না। শিক্ষার্থীরা ১ ফেব্রুয়ারি ২০২৬-এর পূর্ব পর্যন্ত স্কুলের নির্ধারিত ইউনিফর্মের কাছাকাছি ধরন এবং রং- এর পোশাক পরিধান করে আসবে।
১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কোনো শিক্ষার্থী ক্লাস শুরু হওয়ার নির্ধারিত সময়ের পরে স্কুলে প্রবেশ করতে পারবে না। এমনকি, ৩৫ মিনিট লেট হলেও মেইন গেইট বন্ধ করে দেওয়া হবে এবং যারা লেট করে স্কুলে উপস্থিত হবে তাদের ফিরে যেতে হবে। এক্ষেত্রে স্কুল অফিসে ফোন করা বা প্রিন্সিপাল উস্তাজকে ফোন করে কোনো ধরনের অনুরোধ করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। তবে, কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দূর্যোগ-এর কারণে, বিশেষ পরিস্থিতিতে এ বিষয়ে ছাড় দেওয়া হতে পারে। তবে সেটা সম্পূর্ণভাবে একাডেমির সিদ্ধান্তের উপর নির্ভরশীল হবে। অভিভাবকদের অনুরোধের ভিত্তিতে নয়।
একাডেমির নির্ধারিত ইউনফর্ম ও সঠিক সময়ে স্কুলে প্রবেশের বিষয়ে এসিডি কর্তৃপক্ষ “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে। তাই দেরী করে উপস্থিত হওয়া শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এই বিষয়ে ধৈর্যের পরিচয় দিবেন এবং দয়া করে স্কুলের গার্ড বা স্টাফদের সাথে উচ্চবাচ্য বা অসন্তোষ প্রকাশ করবেন না।
আপানরা সকলেই অবগত যে, একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট(এসিডি) একটি আবাসিক এলাকায় অবস্থিত। বিগত সময়ে লক্ষ্য করা গেছে, শিক্ষার্থীদের স্কুলে পৌঁছে দেওয়া ও স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় বিভিন্ন ধরনের যানবাহন (রিকশা, অটো-রিকশা, সিএনজি, মোটরবাইক ও প্রাইভেট কা সরাসরি স্কুল গেটের সামনে আসার ফলে আশেপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে, যা স্কুলের গলিতে বসবাসরত মানুষদের জন্য বেশ অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়।
এই প্রেক্ষিতে, আপনাদের প্রতি বিনীত অনুরোধ — অত্যান্ত সর্তকতার সাথে রোডের পাশে অর্থাৎ স্কুলে গেটের দূরত্ব বজায় রেখে প্রিয় সন্তানকে গেটে নিরাপত্তারক্ষীর নিকট বুঝিয়ে দিবেন।
শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার স্বার্থে, দয়া করে স্কুলের সামনে যানবাহন থেকে ওঠানামা করা থেকে বিরত থাকবেন এবং খানিকটা দূরত্ব বজায় রাখবেন।
আপনারআমার সন্তানদের সত্যিকার মুসলিম হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় সকলের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য। এসিডিতে অনুসরণকৃত প্রতিটি নিয়মের পেছনেই মুসলিম চরিত্র গঠনে সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। তাই নিয়মের কঠোরতার বিষয়গুলো কেউ ব্যক্তিগতভাবে নিবেন না এবং প্রতিটি নিয়ম অনুসরণে সকলেই সহযোগিতামূলক মনোভাব রাখবেন বলে আমরা আশা করি।
মা’আসসালামাহ
ভাইস প্রিন্সিপাল
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট(এসিডি)
ফ্রি মেডিক্যাল চেকআপ
আলহামদুলিল্লাহ। গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে এসিডি (ACD)–এর উদ্যোগে বাৎসরিক ফ্রি মেডিক্যাল চেকআপ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে সম্মানিত চিকিৎসক ডা. ফেরদৌস হাসান অপু এসিডির শিক্ষার্থীদের মেডিক্যাল চেকআপ পরিচালনা করেন।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার পাশাপাশি প্রাথমিক মানসিক স্বাস্থ্য মূল্যায়নও করা হয়। এসিডি বরাবরের মতোই শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্যসচেতন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে এসিডির ধারাবাহিক ও দায়িত্বশীল কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে এই বাৎসরিক ফ্রি মেডিক্যাল চেকআপ আয়োজনটি সম্পন্ন হয়েছে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের পরবর্তী কার্যক্রম অবহিতকরণ
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র/ছাত্রী ও সম্মানিত অভিভাবকগণের অবগতির জন্য জানানো যাছে যে আগামী ১৫/১২/২০২৫ তারিখ, প্রেপ – ১ থেকে সপ্তম শ্রেবির বার্ষিক পরীক্ষা সম্পন্ন হবে। পরীক্ষা পরবর্তী অবকাশ উপলক্ষ্যে আগামী ৩১/১২/২০২৫, রোজ বুধবার পর্যন্ত শিক্ষার্থীদের স্কুলের কার্যক্রম বন্ধ থাকবে। নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম ও অন্যান্য উন্নয়নমূলক কাজের জন্য সরকারি ছুটি ও শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এসিডির প্রশাসনিক কার্যক্রম চলবে, ইনশাআল্লাহ।

“সরোবর” এর সাথে যৌথ চুক্তি সম্পাদন
প্রিয় অভিভাবক/অভিভাবিকা,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, সম্প্রতি “একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)” এবং “সরোবর” (ঠিকানা- বনশ্রী, ব্লক-সি, রোড-২ এবং খিলগাঁও ইস্টার্ণ হাউজিং, সাউথ বনশ্রী, ব্লক-কে, রোড-১৪, বাড়ী-১১৫) এর মধ্য করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত চুক্তি অনুযায়ী এসিডি-তে অধ্যয়নরত শিক্ষার্থী, অভিভাবক এবং এসিডি-র সদস্যগণ সরোবর (পূর্বনাম আসল) এর বর্ণিত আউটলেটসমূহ থেকে নিম্নোক্ত সার্ভিসসমূহ বর্ণিত শর্তাদির আলোকে ডিসকাউন্ট মূল্যে পাওয়া যাবে, ইনশাআল্লাহ:
১. প্রোডাক্টভেদে ৩% থেকে ৭% পর্যন্ত বিশেষ ছাড় প্রদান করা হবে,
২. এই ডিসকাউন্ট সুবিধা গরুর মাংস ও ডিম ব্যতীত প্রায় সকল প্রোডাক্টে প্রযোজ্য হবে,
৩. বনশ্রী, দক্ষিণ বনশ্রী ও আফতাবনগর এলাকায় ২৯৯ টাকা অর্ডারে ফ্রি হোম ডেলিভারি (বাসার নীচ তলা
পর্যন্ত) দেয়া হবে। ডেলিভারি অফার শুধু শুকনো আইটেমের জন্য প্রযোজ্য হবে। গরু/মহিষ, খাসি/ভেড়া,
ডিম ও চাল ও ফ্রিজের আইটেমের জন্য জন্য প্রযোজ্য হবে না।
৪. ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১,৫০০ টাকা অর্ডারে ফ্রি ডেলিভারী (বাসার নিচ পর্যন্ত) দেয়া হবে।
এ করপোরেট চুক্তিপত্র আগামী ২৯/১০/২০২৬ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে, যা পারষ্পরিক সম্মতির ভিত্তিতে নবায়নযোগ্য হবে। উপরোল্লিখিত সার্ভিসসমূহে ডিসকাউন্ট পেতে অবশ্যই এসিডি-র নির্ধারিত আই.ডি. কার্ড প্রদর্শন করতে হবে। এতদ্বিষয়ে যে কোনরূপ পরিবর্তন সকলকে যথাসময়ে অবহিত করা হবে।
মা’আসসালামাহ্,
সুপারিনটেনডেন্ট, এসিডি

বার্ষিক পরীক্ষার নোটিশ-২০২৫
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর ছাত্র-ছাত্রী, উস্তায/উস্তাযাহ, কর্মকর্তা/কর্মচারী ও সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১ ডিসেম্বর, সোমবার হতে এসিডির ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা নির্ধারিত রুটিন অনুযায়ী শুরু হবে, ইনশা-আল্লাহ। বার্ষিক পরীক্ষার নির্ধারিত ফি ৫০০/- (পাঁচশত টাকা) ।
সুষ্ঠু ও সুন্দরভাবে ব্যবস্থাপনায় বার্ষিক পরীক্ষা আয়োজনের সুবিধার্থে সকল ছাত্র-ছাত্রীর অভিভাবককে নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনসহ যাবতীয় পাওনাদি (যদি থাকে) আগামী ১৫ নভেম্বর-২০২৫, শনিবারের মধ্যে পরিশোধপূর্বক এসিডি অফিস থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে অনুরোধ করা হলো।
- মোহাম্মাদ রেজাউল করিম
ভাইস প্রিন্সিপাল, এসিডি

প্যারেন্টিং কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত
আলহামদুলিল্লাহ, গত ২৫ অক্টোবর ২০২৫ এসিডি মিলনায়তনে প্রি প্রাইমারি (প্লে, নার্সারি, কেজি) এর অভিভাবকদের নিয়ে প্যারেন্টিং কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’ এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহতারাম জাকির হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিডির ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিদ্দিকী।
ছুটির নোটিশ
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত উস্তাদ/উস্তাযাহ ও অভিভাবক- অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারী ছুটি ও কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে আগামী ১ ও ২ অক্টোবর, বুধ ও বৃহস্পতিবার একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে, তবে শনিবার, হিফযুল কুরআন বিভাগের রিভিশন ক্লাস যথারীতি চলবে।
আগামী ০৫ অক্টোবর, ২০২৫ রোজ রবিবার হতে একাডেমির নির্ধারিত রুটিন অনুসারে নিয়মিত ক্লাস চলবে ইনশাআল্লাহ।
মো. তওফিকুর রহমান
সুপারিনটেনডেন্ট

ভ্যান চালক পরিবর্তন সম্পর্কিত নোটিশ
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর স্কুল ভ্যান ব্যবহারকারী ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট অভিভাবক- অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইতোমধ্যে ড্যানের পূর্বতন ড্রাইভারের স্থলে নূতন আরেকজন ড্রাইভারকে নিয়োগ দেয়া হয়েছে। নাম-নূরে আলম। ফোন-০১৭৯৫-২৫৯৫৭০। এছাড়া আপনারা জেনে আরো আনন্দিত হবেন যে, ইতোমধ্যে আরো একজন সম্মানিত সদস্য এসিডির জন্য একটি ভ্যান উপহার হিসাবে দান করেছেন। ফলে এখন ভ্যানের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সমস্যাও অনেকাংশে লাঘব হবে। একইসাথে আরো একজন গাড়ীচালকের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
সংশ্লিষ্ট গাড়ীচালকের নম্বর সকলকে নোট রাখার জন্য অনুরোধ করা হলো।

Spelling Competition-2025
সম্মানিত অভিভাবক,
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আপনি জেনে আনন্দিত হবেন যে, একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি); সহপাঠ কার্যক্রমের আওতায় প্রত্যেক শিক্ষার্থীর ইংরেজী শব্দগঠন, সঠিক বানানসহ শব্দভান্ডার সমৃদ্ধকরন ও পাঠ উন্নয়নের (Reading Development) লক্ষ্যে প্রথম থেকে সপ্তম শ্রেণির ছাত্র- ছাত্রীদের নিয়ে আগামী ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সকাল ৯:৩০ টায় এসিডি মিলনায়তনে ‘Spelling Competition 2025’ এর আয়োজন করতে যাচ্ছে, ইনশাআল্লাহ। প্রতিযোগিতায় এসিডি প্রদত্ত ‘English Vocabulary’ সীটের আলোকে স্বীয় সন্তানকে প্রস্তুতকরণের জন্য প্রত্যেক সম্মানিত অভিভাবক/অভিভাবিকাকে বিশেষভাবে অনুরোধ করা হলো। উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হবে, ইনশা-আল্লাহ। প্রতিযোগিতায় প্রত্যেক শিক্ষার্থীর অংশগ্রহণ বাধ্যতামূলক। উক্ত প্রতিযোগিতায় সকল ছাত্র/ছাত্রীকে যথাসময় ক্লাসে উপস্থিত হয়ে প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য বিশেষভাবে নির্দেশনা দেয়া হলো।






