একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট(এসিডি)- এর সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পহেলা মে, ২০২৪, বুধবার একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকিবে।
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট(এসিডি)- এর সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাহে রমাদানের শুরুতে সবার দ্বীনি কার্যক্রম সহজ করার উদ্দেশ্যে আগামী ১২ ই মার্চ, ২০২৪, মঙ্গলবার একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকিবে।
ইনশাআল্লাহ, ১৩ ই মার্চ, বুধবার(২ রমাদান) সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত নির্ধারিত রুটিন অনুসারে কোরআন ও আরবি ভাষা শিক্ষার ক্লাস অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের বিস্তারিত নির্দেশনা জানার জন্য নিচের ফাইলটি খুলুন:
আত্মশুদ্ধির মহান বারতা নিয়ে মাহে রমাদান আসন্ন, ইনশাআল্লাহ। তাই একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট(এসিডি)- এ সহিহ ভাবে কোরআন শিখন ও অর্থ অনুধাবনের সুমহান উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আগামী ১২ ই মার্চ, বুধবার(২ রমাদান) থেকে ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত কোরআন ও আরবি ভাষা শিক্ষার নিমিত্তে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
শিক্ষার্থীদের বিস্তারিত নির্দেশনা জানার জন্য নিচের ফাইলটি খুলুন:
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আপনার সন্তানকে প্রকৃত মুসলিম ও সু-নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের সমন্বয়ের কোন বিকল্প নাই। কারণ আপনার সন্তান প্রতিষ্ঠানে ১৬%-২০% সময় অবস্থান করে এবং বাকি সময় পরিবারের সদস্যদের সাথে অবস্থান করে। আপনার সন্তান কিভাবে তার পাঠ প্রক্রিয়া সম্পন্ন করছে অথবা কিভাবে সম্পন্ন করা উচিত, সেই বিষয়ে অভিভাবক ও প্রতিষ্ঠানের সমন্বয় সাধন একান্ত জরুরী। তাই, এতদসংক্রান্ত বিষয়সমূহ নিয়ে সন্তানের স্বার্থে খোলাখুলি আলাপ-আলোচনার লক্ষ্যে একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (ACD) এর উপদেষ্টা কমিটির পক্ষ থেকে এসিডি মিলনায়তনে আগামী ১৭ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ শনিবার, নিম্নবর্ণিত সময়ে এক মতবিনিময় সভা-২০২৪’ এর আয়োজন করা হয়েছে।
সময়সূচী (Timetable):
শ্রেণি সময় কেনা
গ্রেপ-১ সকাল ১০টা – ১১টা এসিডি মিলনায়তন
প্রেপ-২ সকাল ১১টা – ১২টা এসিডি মিলনায়তন
প্রথম-পঞ্চম সকাল ১২টা – ০১টা এসিডি মিলনায়তন
উক্ত সভায় আপনার যথাসময়ে উপস্থিতি আপনার সন্তানের শিক্ষার মানোন্নয়ন ও পথচলাকে আরো বেগবান হবে, ইনশা-আল্লাহ।
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) স্কুলের ফাউন্ডেশন ক্লাস (এফসি) ১ জানুয়ারি ২০২৪ রোজ সোমবার থেকে সকাল ৯:০০টা – ১২:০০টা পর্যন্ত চলবে, ইনশাআল্লাহ। সকল ছাত্র-ছাত্রীদের নির্ধারিত সময় ক্লাসে অংশ গ্রহন করার জন্য বিশেষভাবে নির্দেশনা দেয়া হলো।