বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফর ২০২৫

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) র উদ্যোগে গত ২৩ ফেব্রুয়ারি-২০২৫, রবিবার সকাল ৭টায় আফতাব নগর হাউজিং এর এন-ব্লক, সেক্টর-৩, রোড-এভিনিউ ১৩ এ অবস্থিত আধুনিক প্লে গ্রাউন্ড “Tackle Ground” এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফর-২০২৫ অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ।

এসিডি – ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি চলছে

২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে

প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত (পর্যায়ক্রমে দশম শ্রেণী) ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।

“একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট” একটি ইসলামিক আদর্শে পরিচালিত বাংলা মাধ্যম স্কুল, যেখানে ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের বিকাশ করা হয়। 

 

এসিডি – স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর পক্ষ থেকে সকল সম্মানিত অভিভাবকদের জানানো যাচ্ছে যে, আগামী ১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার, সকাল ৯:০০টা থেকে এসিডি ক্যাম্পাসে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হবে।
 
প্রখ্যাত ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মাদ ফেরদৌস হাসান অপু এই স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করবেন এবং এটি “আগে আসলে আগে দেখা হবে” ভিত্তিতে অনুষ্ঠিত হবে।

সহকারী শিক্ষিকা পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময়: ৩০ জুন, ২০২৪

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ, একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) তে প্রাক-প্রাথমিক (কোপ-১) ও (প্রেপ-২) শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান ও শ্রেনি কারিকুলামের জন্য একজন সহকারি শিক্ষিকা নিয়োগ করা হবে।

বিস্তারিত জানার জন্য নীচে দেখুন:

ঈদুল আযহা ও ষাণ্মাসিক পরীক্ষা পরবর্তী অবকাশ – ২০২৪

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ, একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এর সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৩/০৬/২০২৪ তারিখ বৃহস্পতিবার থেকে ২২/০৬/২০২৪ তারিখ শনিবার পর্যন্ত ঈদুল আযহা ও ষাণ্মাসিক পরীক্ষা পরবর্তী অবকাশ উপলক্ষ্যে একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে।
ইনশাআল্লাহ, আগামী ২৩/০৬/২০২৪ তারিখ, রবিবার থেকে পুনরায় ক্লাসসহ একাডেমিক কার্যক্রম শুরু হবে। মহান রব সবাইকে ছুটিকালীন বীনের উপর অবিচল থাকার তওফিক দান করুন।