“ACD Word Genius Contest–2026 ও ACD Spelling Competition–2026 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত”

ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬:

শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি, শব্দভান্ডার সমৃদ্ধকরণ, সঠিক বানানচর্চা, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ACD Word Genius Contest–2026 ও ACD Spelling Competition–2026-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট(এসিডি)-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিডির প্রতিষ্ঠান ও ভাইস চেয়ারম্যান মুহতারাম মিজানুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিডির সম্মানিত সুপারিনটেনডেন্ট মুহতারাম মো. তওফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মুহতারাম মিজানুর রহমান সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের মেধা ও ভাষাগত দক্ষতা বিকাশের পাশাপাশি নিয়মিত পড়াশোনা, শব্দচর্চা এবং শুদ্ধ বানানের প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে পাঠ্যক্রমের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Recommended Posts