এসিডিতে ফ্রি ডেন্টাল ক্যাম্প

ফ্রী ডেন্টাল ক্যাম্প

এসিডির সদস্যদের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প–২০২৬ অনুষ্ঠিত

ঢাকা, ২১ নভেম্বর ২০২৬:

শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং দাঁত ও মুখের প্রাত্যহিক সঠিক যত্ন সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এম.এস. ডেন্টাল কেয়ারের ও এসিডি-এর যৌথ উদ্যোগে এসিডি অডিটোরিয়ামে দিনভর ‘ফ্রি ডেন্টাল ক্যাম্প–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের উদ্বোধন করেন এসিডির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান মুহতারাম মিজানুর রহমান সিদ্দিকী। তিনি শিক্ষার্থীদের বিনামূল্যে দাঁত ও মুখের স্বাস্থ্য পরীক্ষা করানো এবং বিশেষজ্ঞ ডেন্টিস্টদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপারিনটেনডেন্ট মুহতারাম মো. তওফিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন এসিডির ভাইস প্রিন্সিপাল মুহতারাম মোহাম্মাদ রেজাউল করিম। এ সময় এসিডির কো-অর্ডিনেটর, উস্তায/উস্তাযাহ, শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাম্পে অভিজ্ঞ ডেন্টিস্টগণ শিক্ষার্থী, অভিভাবক, স্টাফদের দাঁত ও মুখের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং দাঁতের বিবিধ সমস্যা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি নিয়মিত দাঁত পরিষ্কার রাখা, সঠিক নিয়মে ব্রাশ করা, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং নিয়মিত ডেন্টাল চেকআপের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ছোটবেলা থেকেই স্বাস্থ্যসচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসিডি কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাদানের পাশাপাশি তাদের শারীরিক, মানসিক, নৈতিক ও চারিত্রিক বিকাশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিয়মিত বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

এসিডির প্যারেন্টিং সেশন–২০২৬ অনুষ্ঠিত

ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬:

সন্তানদের নৈতিক, চারিত্রিক ও আদর্শিক মানোন্নয়ন এবং কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে আদর্শ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর উদ্যোগে প্যারেন্টিং সেশন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ‍উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি আলোচক শাইখ সাইফুদ্দিন বেলাল মাদানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিডির সুপারিনটেনডেন্ট মুহতারাম মো. তওফিকুর রহমান। প্যারেন্টিং সেশনে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মোহাম্মাদ রেজাউল করিম প্যারেন্টিং ও কারিকুলাম বিষয়ে বিশেষ বক্তব্য প্রদান করেন। তিনি সন্তান প্রতিপালনে পিতা-মাতার দায়িত্ব, শিশুর মানসিক ও নৈতিক বিকাশ, পারিবারিক পরিবেশের প্রভাব এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের কার্যকর অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষাক্রমে সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামি জ্ঞান, নৈতিকতা, আদব-আখলাক ও জীবন ঘনিষ্ঠ দক্ষতার সমন্বয় সম্পর্কে আলোচনা করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবারকে প্রথম ও প্রধান শিক্ষালয় হিসেবে উল্লেখ করেন। তিনি সন্তানদের ঈমান-আকিদা, ইবাদত, উত্তম চরিত্র ও সুন্নাহভিত্তিক জীবনাচরণ গঠনে পিতা-মাতার সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে সুপারিনটেনডেন্ট মুহতারাম মো. তওফিকুর রহমান, অভিভাবক ও শিক্ষকদের পারস্পরিক সহযোগিতা, নিয়মিত যোগাযোগ এবং অভিন্ন শিক্ষাদর্শ অনুসরণের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের আহ্বান জানান। এ ছাড়া পিতা-মাতাকেও আদর্শিক ঘর তৈরীর জন্য দ্বীনের যথাযথ জ্ঞান অর্জনে এসিডি কর্তৃক আয়োজিত দ্বীনি অনুষ্ঠানসমূহে নিয়মিত অংশগ্রহনের সবিশেষ অনুরোধ রাখেন।

অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন অভিভাবকদের সন্তান প্রতিপালন বিষয়ে পিতা-মাতার সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশা-আল্লাহ।

বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরে এসিডির গ্রুপ স্টাডি ট্যুর-২০২৬ অনুষ্ঠিত

ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার

শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা অর্জন, পর্যবেক্ষণ, দক্ষতা বৃদ্ধি, দলগত কাজের সামর্থ্য অর্জন ও দেশপ্রেমের চেতনা বিকাশের লক্ষ্যে একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) আয়োজন করে ‘গ্রুপ স্টাডি ট্যুর-২০২৬’।

এ উপলক্ষে এসিডির প্রি-প্রাইমারি-১ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা বালক ও বালিকা শাখার পৃথক ব্যবস্থাপনায় দলগতভাবে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর পরিদর্শন করে। এ সময় শিক্ষার্থীরা বাংলাদেশের বিমানবাহিনীর ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ও সামরিক প্রযুক্তি সম্পর্কে প্রত্যক্ষভাবে জানার সুযোগ পায়।

সফরটিকে আরও শিক্ষণীয় ও অংশগ্রহণমূলক করে তুলতে শিক্ষার্থীদের বিভিন্ন দলে বিভক্ত করে পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, পরিবেশ সচেতনতা, দলীয় আলোচনা, প্রতিবেদন তৈরি ও উপস্থাপনার কার্যক্রম পরিচালনা করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের অনুসন্ধিৎসা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ ও বিশ্লেষণী দক্ষতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া প্রি-প্রাইমারি বিভাগের কোমলমতি শিক্ষার্থীরা অভিভাবক ও উস্তাযাহদের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে জাদুঘরের বিভিন্ন উপস্থাপনা পরিদর্শন করে। উন্মুক্ত পরিবেশে আনন্দময় বিচরণ ও প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে তাদের শেখার সুযোগ সৃষ্টি হয়। এ ক্ষেত্রে অভিভাবক ও উস্তাযাহগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এসিডি বিশ্বাস করে, শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি বাস্তবভিত্তিক শিক্ষা ও অভিজ্ঞতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও নৈতিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহান আল্লাহর অপরূপ সৃষ্টিজগতের নিদর্শন পর্যবেক্ষণ ও অনুধাবনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে তাওহিদভিত্তিক চিন্তা, সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা এবং কল্যাণমুখী কমিউনিটি গঠনের চেতনা জাগ্রত হোক—মহান আল্লাহর কাছে এই প্রার্থনা।

কর্তৃপক্ষ

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)

বার্ষিক পরীক্ষা-২০২৬ সংক্রান্ত নোটিশ

এতদ্বারা একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর সকল শিক্ষার্থী, উত্তমায়/উত্তমায়হ ও সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো হচ্ছে যে, একাডেমির ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা আগামী ২৯ নভেম্বর ২০২৬, রবিবার থেকে শুরু হবে, ইনশা-আল্লাহ।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নিম্নলিখিত নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে—