এসিডি-র সম্মানিত অভিভাবক/অভিভাবিকা, উস্তাদ/উস্তাযাহসহ কর্মকর্তা/কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্পাদিত চিকিৎসা সুবিধার পদ্ধতি সহজতর করার লক্ষ্যে “এডভান্সড হাসপাতাল লিঃ” থেকে এসিডি-র জন্য একটি করপোরেট কোড A001 প্রদান করা হয়েছে। চিকিৎসা সুবিধা গ্রহণের জন্য এসিডি-র আইডি কার্ড প্রদর্শনসহ বর্ণিত কোডটি হাসপাতালে ভর্তিকালীন ডেস্কে/বিল পরিশোধকালীন বলার পর তারা এসিডি-র সাথে কৃত চুক্তির সুবিধাদি স্বয়ংক্রিয়ভাবে চালু করে দিবে। এজন্য আর কারো সাথে যোগাযোগের প্রয়োজন হবে না। এতদ্বিষয়ে যে কোনরূপ পরিবর্তন সকলকে যথাসময়ে অবহিত করা হবে।






