বকেয়া পাওনা দ্রুত পরিশোধ প্রসংগ

সম্মানিত অভিভাবকগণ,

শিক্ষালয়ের দৈনন্দিন কার্যক্রম চালু রাখতে নিয়মিত বেতন/ফিস পরিশোধ করা অত্যন্ত জরুরি। একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও অনেকেই এখনো পাওনাদি পরিশোধ করেননি, যার ফলে একাডেমি পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

অতএব, আগামী ১৯ মার্চ ২০২৫, বুধবার কর্মদিবসের মধ্যে সকল বকেয়া পরিশোধের জন্য অনুরোধ করা হলো। যদি বেতন পরিশোধের পরও নোটিশ পেয়ে থাকেন, তবে দয়া করে হিসাব শাখাকে অবহিত করুন।

ফাউন্ডেশন ক্লাস সংক্রান্ত নোটিশ

সম্মানিত অভিভাবক/অভিভাবিকাবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) নতুন ও পুরাতন ছাত্র-
ছাত্রীদের শ্রেণিভিত্তিক মৌলিক বিষয়সমূহ অনুশীলনের মাধ্যমে যথাযথভাবে উপযোগি হিসেবে গড়ে তোলার প্রয়াসে
‘ফাউন্ডেশন ক্লাস” এর ব্যবস্থা করা হয়েছে। ফাউন্ডেশন ক্লাস আগামী ৫ জানুয়ারি ২০২৫, রবিবার থেকে
২১ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার পর্যন্ত এসিডি প্রদত্ত রুটিন অনুসারে অনুষ্ঠিত হবে, ইনশা-আল্লাহ।