একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, স্টাফ ও অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো হচ্ছে যে, সরকারি ছুটি অনুসারে আগামী ২৬ আগস্ট, বুধবার একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে, ইনশা-আল্লাহ।
আগামী ২৭ আগস্ট হতে একাডেমির নির্ধারিত রুটিন অনুসারে যথারীতি নিয়মিত ক্লাস চলবে-ইনশাআল্লাহ।
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক- অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকার প্রতি বছর ৫ আগষ্টকে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষ্যে সরকারী ছুটি ঘোষণা করায় আগামী ০৫ আগষ্ট, বুধবার একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে, ইনশা-আল্লাহ। আগামী ০৬ আগষ্ট বৃহস্পতিবার হতে একাডেমির নির্ধারিত রুটিন অনুসারে যথারীতি নিয়মিত ক্লাস চলবে-ইনশাআল্লাহ। মো. তওফিকুর রহমান সুপারিনটেনডেন্ট
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দকে জানানো যাচ্ছে যে, শিক্ষাবর্ষ-২০২৬-এর ষাণ্মাসিক পরীক্ষা আগামী ১২/০৭/২০২৬ হতে ২৫/০৭/২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে (ইনশা-আল্লাহ) এবং পরীক্ষার নির্ধারিত ফি ৫০০/- (পাঁচশত) টাকা; সম্মানিত অভিভাবকগণকে অনুরোধ করা হচ্ছে যে, ০৯/০৭/২০২৬ তারিখের মধ্যে জুলাই মাসের বেতনসহ একাডেমির যাবতীয় পাওনাদি (যদি থাকে) পরিশোধ করে অফিস থেকে শিক্ষার্থীর প্রবেশপত্র সংগ্রহ করবেন—সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত উস্তায/উস্তাযাহ ও অভিভাবক/অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৪ এপ্রিল, ২০২৬ রোজ মঙ্গলবার সরকারি সাধারণ ছুটি থাকায় একাডেমির পাঠদানসহ সার্বিক কার্যক্রম বন্ধ থাকবে, ইনশা-আল্লাহ। আগামী ১৫ এপ্রিল, ২০২৬ বুধবার থেকে একাডেমির কার্যক্রম পুনরায় শুরু হবে। মো. তওফিকুর রহমান সুপারিনটেনডেন্ট
সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে সময়মতো উপস্থিত থেকে গুরুত্বসহকারে ক্লাসে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হলো।
[উল্লেখ্য যে, বালিকা শাখার নিয়মিত ক্লাস পূর্বের রুটিন অনুযায়ী যথারীতি চলবে এবং বালক শাখার ক্লাস পরিমার্জিত রুটিন অনুযায়ী হবে যা আগামীকাল প্রদান করা হবে ইনশাআল্লাহ।]
পবিত্র কুরআনের খিদমত ও শিক্ষার্থীদের হিফজ চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে এসিডি’র উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ সফলভাবে ৪ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণি ও বিভাগে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং নির্ধারিত অংশ থেকে তিলাওয়াত ও হিফজ পরীক্ষায় অংশ নেয়। সম্মানিত হুজুর ও অভিজ্ঞ বিচারকমণ্ডলী সঠিক তাজবীদ, সাবলীলতা, মুখস্থের নির্ভুলতা ও উপস্থাপনার ভিত্তিতে মূল্যায়ন করেন।
আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে কুরআনের প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি করবে এবং তাদের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আল্লাহ তা‘আলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন এবং কুরআনের আলোয় আলোকিত জীবন দান করুন। আমিন।
এসিডির মাসিক বেতন ও অন্যান্য পাওনা অপরিশোধিত থাকায় হিসাব বিভাগ থেকে সময়ে সময়ে শিক্ষার্থীদের ডায়েরিতে বকেয়া পরিশোধের সিল প্রদান করা হচ্ছে, যা অনেক অভিভাবকের জন্য বিব্রতকর হয়ে উঠছে। যাচাইকালে দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে সেশন ফি, ভ্যান ভাড়া বা হিফয বিভাগের বকেয়া প্রদর্শিত হচ্ছে।
সম্মানিত অভিভাবকগণকে অনুরোধ করা যাচ্ছে, নিচের লিংকে প্রবেশ করে নিজ মোবাইল নম্বরকে আইডি ও পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে লগইন করে বকেয়া সংক্রান্ত তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যঃ https://apps.acdbanasree.org/student/login
আপনাদের সহযোগিতায় হিসাব বিভাগের কার্যক্রম সহজতর হবে। বকেয়া বাড়ীভাড়া ও অন্যান্য দায়বদ্ধতার কারণে বকেয়া আদায়ে প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে তৎপর রয়েছে।
আশা করি, বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আন্তরিক সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র রমজানের বরকত ও ক্ষমা দান করুন। আমিন।
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাহে রমাদান শুরুর প্রাক্কালে সকলের দ্বীনি কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ১ রমাদান/১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে। ইনশাআল্লাহ, আগামী ৪ রমাদান / ২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার হতে এসিডির নির্ধারিত ক্লাস সময়সূচী অনুসারে কুরআন ও আরবী শিক্ষার ক্লাস শুরু হবে। সকল ছাত্র/ছাত্রীদের রমাদানের সময়সূচী মোতাবকে স্ব স্ব ক্লাসে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশনা দেয়া হলো। উল্লেখ্য যে, রমাদান মাসে শনিবারে কুরআন রিভিশন ক্লাস অনুষ্ঠিত হবে না। আগামী শনিবার অনুষ্ঠেয় ২১ ফেব্রুয়ারী তারিখে প্রি প্রাইমারীর শিক্ষার্থীদের জন্য কালার প্রতিযোগিতা এবং প্রাইমারী ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বই পাঠ প্রতিযোগিতায় সবার অংশগ্রহন বাধ্যতামূলক। মো. তওফিকুর রহমান সুপারিনটেনডেন্ট
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত উস্তাদ/উস্তাযাহ ও অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সরকারী ছুটি হিসাবে আগামী ১১ থেকে ১২ ফেব্রুয়ারী একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে। পূর্বে জারীকৃত নোটিশে উল্লিখিত ১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার এসিডি খোলা থাকবে। আগামী ১৪ ফেব্রুয়ারী ২০২৬ শনিবার হতে নির্ধারিত রুটিন অনুসারে নিয়মিত ক্লাস চলবে- ইনশাআল্লাহ।
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত উস্তাদ/উস্তাযাহ ও অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারী ছুটি হিসাবে আগামী ৪ ফেব্রুয়ারী বুধবার একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৫ ফেব্রুয়ারী ২০২৬ বৃহস্পতিবার হতে নির্ধারিত রুটিন অনুসারে নিয়মিত ক্লাস চলবে-ইনশাআল্লাহ। মো. তওফিকুর রহমান সুপারিনটেনডেন্ট