বকেয়া পাওনা পরিশোধ, বাধ্যতামূলকভাবে স্কুল ড্রেস পরিধান ও আইডি কার্ড ব্যবহার প্রসংগ।

ইনশাআল্লাহ, আগামী ১৩/৪/২০২৫ তারিখ থেকে এসিডির সকল কার্যক্রম শুরু হতে যাচ্ছে। খোলার দিন হতে স্কুলের সকল শিশুকে আইডি কার্ড ও স্কুল ড্রেস পরিধান করে আসতে হবে, অন্যথায় স্কুলে অনুপস্থিত হিসাবে গণ্য করা হবে। এছাড়া বারংবার নোটিশ করার পরও কিছু সংখ্যক অভিভাবকদের তরফ থেকে অদ্যাবধি বকেয়া বেতন/ফিস পরিশোধ করেননি। এ ব্যাপারে সম্মানিত অভিভাবকদের আগামী ১০/০৪/২০২৫ তারিখ, বৃহস্পতিবারে বর্ণিত পাওনাদি দ্রুত হিসাবশাখায় পরিশোধের জন্য বিশেষভাবে তাগিদ প্রদান করা হলো।

হিফযুল কুরআন প্রতিযোগিতা-২০২৫

আলহামদুলিল্লাহ, হিফযুল কুরআন প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

আলহামদুলিল্লাহ, অদ্য ১৯ মার্চ ২০২৫, বেলা ১১.০০ টায় একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর মিলনায়তনে হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়। ছেলে ও মেয়েদের পৃথক আয়োজনে দুইটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয। চমৎকার এ দ্বীনি প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, দ্বীনি মজলিসের সম্মানিত মুরুব্বী, সাবেক জেলা জজ মুহতারাম সাদিকুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাডেমির সুপারিনটেনডেন্ট জনাব মোঃ তওফিকুর রহমান। একাডেমির সম্মানিত ভাইস প্রিন্সিপ্যাল জনাব মোহাম্মদ রেজাউল করিমসহ একাডেমির উস্তাদ/উস্তাজাহবৃন্দ ও সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বকেয়া পাওনা দ্রুত পরিশোধ প্রসংগ

সম্মানিত অভিভাবকগণ,

শিক্ষালয়ের দৈনন্দিন কার্যক্রম চালু রাখতে নিয়মিত বেতন/ফিস পরিশোধ করা অত্যন্ত জরুরি। একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও অনেকেই এখনো পাওনাদি পরিশোধ করেননি, যার ফলে একাডেমি পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

অতএব, আগামী ১৯ মার্চ ২০২৫, বুধবার কর্মদিবসের মধ্যে সকল বকেয়া পরিশোধের জন্য অনুরোধ করা হলো। যদি বেতন পরিশোধের পরও নোটিশ পেয়ে থাকেন, তবে দয়া করে হিসাব শাখাকে অবহিত করুন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফর ২০২৫ অনুষ্ঠিত, আলহামদুলিল্লাহ।

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) র উদ্যোগে ২৩ ফেব্রুয়ারি-২০২৫, রবিবার সকাল ৭টায় আফতাব নগর হাউজিং এর এন-ব্লক, সেক্টর-৩, রোড-এভিনিউ ১৩ এ অবস্থিত আধুনিক প্লে গ্রাউন্ড “Tackle Ground” এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফর-২০২৫ অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ।

প্রিয় ছাত্র-ছাত্রী, সম্মানিত অভিভাবকবৃন্দ ও এসিডির অফিস সদস্যগণের সরব উপস্থিতিতে উন্মুক্ত প্রান্তরে এসিডি-র প্রথম ক্রীড়া ও শিক্ষা সফর অনুষ্ঠিত হলো। শহরের জমাট পরিবেশের বাইরে মহান রবের বিস্তীর্ণ যমিনে শিশুরা যেন প্রাণ ফিরে পেয়েছিল। অফুরন্ত আনন্দে শিশুরা পুরা দিনটা কাটিয়েছে এক ভিন্ন আমেজে, সুবহানাল্লাহ। কৃত্রিম টার্ফের উপর শিশুরা নিরাপদে আয়োজিত ইভেন্টগুলোতে অংশগ্রহণ করেছে। অভিভাবক, অভিভাবিকা, উস্তাদ, উস্তাজারাও পর্দার আবরণে নিজেদের ইভেন্টে অংশগ্রহণ করেছে। দিনের শুরুতে নাস্তা, দুপুরে মধ্যাহ্ন ভোজ আর বিকেলের স্ন্যাক্স আয়োজনে অনুষ্ঠানটি সবাই উপভোগ করেছেন। আফতাবনগরে মহান রবের মৌসুমি বাতাসের প্রবাহে সারাটা দিন বেশ কেটেছে। বিকেলে মহিলাদের নিয়ে আলাদা পরিবেশে দ্বীনি শিক্ষামূলক আলোচনা অনুষ্ঠানে মুহতারামা সিহিন্তা শরীফা আলোচনা পেশ করেন।

বিকেলের শেষ আয়োজন ছিল কৃতি শিক্ষার্থীদের এবং খেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ। সম্মানিত ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ছিদ্দিকী, এক্সিকিউটিভ কমিটির কনভেনর জনাব মোহাম্মদ নাইম, ভাইস প্রিন্সিপাল জনাব মোহাম্মদ রেজাউল করিম ও সম্মানিত অভিভাবকবৃন্দ শিশুদের মাঝে এসিডি-র নাম বর্ণনা সম্বলিত ক্রেস্ট, মগ ও দ্বীনি পুস্তকাদি পুরস্কার হিসাবে প্রদান করেন।

আগামী বছরেও এ অনুষ্ঠানটি আরো অর্থবহ ও সুন্দর হবে, এ আকাঙ্ক্ষা নিয়ে দিনের আলো নেভার আগেই সবাই আবার ঘরমুখো হয়।

রামাদানুল কারীমে ক্লাস সংক্রান্ত নোটিশ

আত্মশুদ্ধির মহান বারতা নিয়ে মাহে রামাদান আসন্ন। কুরআনুল কারীম নাযিলের এই মাসে কোমলমতি ছাত্র-ছাত্রীদের সহিহ কুরআন শিক্ষা, আরবি ও ইংরেজি ভাষার যথাযথ ধ্বনিবিদ্যা (Phonetics) ও কথোপকথনে (Spoken) দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এসিডি; আগামী ৩ মার্চ, সোমবার (২ রামাদান) থেকে ২০ মার্চ-২০২৫, বৃহস্পতিবার পর্যন্ত (সকাল ১০টা থেকে দুপুর ১২:২০টা) নিয়মিত একাডেমিক ক্লাস পরিচালনা করবে, ইনশা-আল্লাহ। নিচে এতদসংক্রান্ত রুটিন প্রদত্ত হলো:

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফর ২০২৫

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) র উদ্যোগে গত ২৩ ফেব্রুয়ারি-২০২৫, রবিবার সকাল ৭টায় আফতাব নগর হাউজিং এর এন-ব্লক, সেক্টর-৩, রোড-এভিনিউ ১৩ এ অবস্থিত আধুনিক প্লে গ্রাউন্ড “Tackle Ground” এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফর-২০২৫ অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ।

অভিভাবকদের একাডেমিক কার্যক্রমে সহযোগিতা প্রসংগ

প্রিয় মুহতারাম,

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আল-হামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়াতা’আলার অসীম মেহেরবানিতে এসিডি- কুরআন ও সহিহ সুন্নাহের আলোকে শিশুদের দৈনন্দিন জীবন ও পাঠ পরিচালনার প্রতিশ্রুতি নিয়ে ২য় শিক্ষাবর্ষে পদার্পণ করেছে। নতুন শিক্ষাবর্ষে আমাদের সামগ্রিক কার্যক্রম আরো গতিশীল করার প্রয়াসে একাডেমির গৃহীত কারিকুলাম বাস্তবায়নে সম্মানিত অভিভাবক/অভিভাবিকা, শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ ভূমিকা আবশ্যক। তাই একাডেমির সার্বিক শৃংখলা বিধানের মাধ্যমে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের প্রয়াসে কতিপয় নিয়মাচার আবশ্যিকভাবে মেনে চলার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

কো-অর্ডিনেটর মনোনয়ন প্রসংগ


এসিডি-র সকল ছাত্র/ছাত্রী, উস্তায / ওস্তাযাহ ও সম্মানিত অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
সহকারী শিক্ষিকা জনাব ইফফাত রিজওয়ানার পরিবর্তে জনাব মেহেদী হাসান, সহকারী শিক্ষককে পরবর্তী নির্দেশ না দেয়া
পর্যন্ত একাডেমিক কো-অর্ডিনেটর মনোনীত করা হলো।

এসিডি – স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর পক্ষ থেকে সকল সম্মানিত অভিভাবকদের জানানো যাচ্ছে যে, আগামী ১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার, সকাল ৯:০০টা থেকে এসিডি ক্যাম্পাসে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হবে।
 
প্রখ্যাত ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মাদ ফেরদৌস হাসান অপু এই স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করবেন এবং এটি “আগে আসলে আগে দেখা হবে” ভিত্তিতে অনুষ্ঠিত হবে।