ছুটির নোটিশ

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত উস্তাদ/উস্তাযাহ ও অভিভাবক- অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারী ছুটি ও কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে আগামী ১ ও ২ অক্টোবর, বুধ ও বৃহস্পতিবার একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে, তবে শনিবার, হিফযুল কুরআন বিভাগের রিভিশন ক্লাস যথারীতি চলবে।

আগামী ০৫ অক্টোবর, ২০২৫ রোজ রবিবার হতে একাডেমির নির্ধারিত রুটিন অনুসারে নিয়মিত ক্লাস চলবে ইনশাআল্লাহ।
মো. তওফিকুর রহমান
সুপারিনটেনডেন্ট

গণিত অলিম্পিয়াড – ২০২৫

السـلام عليكم و رحمة الله وبركاته

সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাইমারি সেকশনের শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে আগামী ১৬ অক্টোবর, ২০২৫ ইং, বৃহস্পতিবার গণিত অলিম্পিয়াড এর আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ এর জন্য প্রস্তুতি সহায়ক হিসেবে উপরিউক্ত ফাইলে শ্রেণিভিত্তিক সিলেবাস ও নমুনা প্রশ্ন দেয়া হয়েছে। উক্ত সিলেবাস অনুসারে সকলে প্রস্তুতি নিবেন ইনশাআল্লাহ।

প্রতিযোগিতার সময়সূচি

📅 তারিখ:

বাছাই পর্ব: ১৫ অক্টোবর, ২০২৫ ইং
মূল প্রতিযোগিতা: ১৬ অক্টোবর, ২০২৫ ইং

⏰ সময়:
বালিকা শাখা: সকাল ৯:৩০টা
বালক শাখা: সকাল ১১:৩০টা


📍 স্থান: এসিডি মিলনায়তন

[জ্ঞাতব্য: মূল প্রতিযোগিতার দিন রিমেডি ক্লাস বন্ধ থাকবে। তবে অন্যান্য সকল শ্রেণী কার্যক্রম যথারীতি চলবে। তাই সকল শিক্ষার্থীকে ক্লাস রুটিন অনুযায়ী রেগুলার ক্লাস টাইমে শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে হবে।]

প্রভাতী শাখার কো-অর্ডিনেটর মনোনয়ন প্রসংগ।

এসিডি-র সকল ছাত্র/ছাত্রী, উস্তায ওাযাহ ও সম্মানিত অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রি-প্রাইমারি ও বালিকা শাখার জন্য উস্তাযাহ যুথি আক্তার পান্নাকে ২০২৫ সালের বাকী মেয়াদে কো-অর্ডিনেটর হিসাবে মনোনীত করা হলো। তিনি বর্ণিত শ্রেণিসমূহের শিক্ষকদের কর্মকাণ্ডের সমন্বয় সাধন, শ্রেণি ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, সাপ্তাহিক ও মাসিক পাঠ- পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের তদারকীকরণ, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান পদ্ধতি পর্যবেক্ষণ, অভিভাবকদের সার্বিক মতামত শ্রবণ ও নিষ্পত্তিকরণ জন্য দায়িত্বশীল থাকবেন। এ জন্য তিনি নির্ধারিত হারে মাসিক সম্মানী পাবেন।

আসমাউল হুসনা প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রাইমারি ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত আসমাউল হুসনা প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর ২০২৫ এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিডির কার্যকরী কমিটি সদস‍্য মোঃ গিয়াস উদ্দিন খান।

সফটওয়্যার কোম্পানির কাছ থেকে বাকী মডিউলগুলোর চূড়ান্ত সম্পাদনের নোটিশ।

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর দৈনন্দিন কার্যক্রম ডিজিটালাইজেশনের লক্ষ্যে ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আরবান আইডি সলিউশনের সাথে চুক্তি সম্পাদিত হয়, যা ৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ে প্রতিষ্ঠানটি এসিডির প্রয়োজন অনুযায়ী সকল মডিউল উন্নয়নের দায়িত্ব পালন করছে। তবে চুক্তির মেয়াদ শেষে বিনামূল্যে আর কোনো সাপোর্ট দেওয়া হবে না মর্মে একাধিকবার জানানো হয়েছে।

সফটওয়্যারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি। প্রশাসন ও অর্থ বিভাগে সম্পাদনার কাজ অনেকাংশে এগোলেও একাডেমিক বিভাগে প্রত্যাশিত কাজের অগ্রগতি দেখা যায়নি। অল্প সময়ের মধ্যে এ কাজ সম্পন্ন না হলে প্রতিষ্ঠানের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তাই সবার সর্বোচ্চ অংশগ্রহণ ও সক্রিয়তা কামনা করা হচ্ছে। কাজের সময় কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত হোয়াটসঅ্যাপ জয়েন্ট গ্রুপে (ACD – URBAN Joint group) জানিয়ে প্রয়োজনীয় সমাধানের পথ উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো।

মো. তওফিকুর রহমান
সুপারিনটেনডেন্ট

ভ্যান চালক পরিবর্তন সম্পর্কিত নোটিশ

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর স্কুল ভ্যান ব্যবহারকারী ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট অভিভাবক- অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইতোমধ্যে ড্যানের পূর্বতন ড্রাইভারের স্থলে নূতন আরেকজন ড্রাইভারকে নিয়োগ দেয়া হয়েছে। নাম-নূরে আলম। ফোন-০১৭৯৫-২৫৯৫৭০। এছাড়া আপনারা জেনে আরো আনন্দিত হবেন যে, ইতোমধ্যে আরো একজন সম্মানিত সদস্য এসিডির জন্য একটি ভ্যান উপহার হিসাবে দান করেছেন। ফলে এখন ভ্যানের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সমস্যাও অনেকাংশে লাঘব হবে। একইসাথে আরো একজন গাড়ীচালকের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
সংশ্লিষ্ট গাড়ীচালকের নম্বর সকলকে নোট রাখার জন্য অনুরোধ করা হলো।

ACD Spelling Competition-2025 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বানান প্রতিযোগিতা ২০২৫ পুরষ্কার বিতরণী

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট(এসিডি) সহপাঠ-কার্যক্রমের আওতায় প্রত্যেক শিক্ষার্থীর শব্দগঠন, সঠিক বানানসহ শব্দভান্ডার অনুশীলনের মাধ্যমে ইংরেজি পাঠ উন্নয়নের (Reading Development) লক্ষ্যে প্রথম থেকে সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে অদ্য ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, বেলা ২টায় এসিডি মিলনায়তনে ‘Spelling Competition-2025’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বালিকা শাখা ও বালক শাখার ছাত্র/ছাত্রীরা অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর ২০২৫ এ অনুষ্ঠিত হয় যেখানে প্রধান অতিথি ছিলেন এসিডির কার্যকরী কমিটি সদস‍্য মোঃ গিয়াস উদ্দিন খান।

বানান প্রতিযোগিতা ২০২৫ পুরষ্কার বিতরণী

ছুটির নোটিশ

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক- অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকার প্রতি বছর ৫ আগষ্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সরকারী ছুটি ঘোষণা করায় আগামী ০৫ আগষ্ট, মংগলবার একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে, ইনশা-আল্লাহ।
আগামী ০৬ আগষ্ট, ২০২৫ রোজ বুধবার হতে একাডেমির নির্ধারিত রুটিন অনুসারে যথারীতি নিয়মিত ক্লাস চলবে-ইনশাআল্লাহ।

Spelling Competition-2025

সম্মানিত অভিভাবক,
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আপনি জেনে আনন্দিত হবেন যে, একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি); সহপাঠ কার্যক্রমের আওতায় প্রত্যেক শিক্ষার্থীর ইংরেজী শব্দগঠন, সঠিক বানানসহ শব্দভান্ডার সমৃদ্ধকরন ও পাঠ উন্নয়নের (Reading Development) লক্ষ্যে প্রথম থেকে সপ্তম শ্রেণির ছাত্র- ছাত্রীদের নিয়ে আগামী ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সকাল ৯:৩০ টায় এসিডি মিলনায়তনে ‘Spelling Competition 2025’ এর আয়োজন করতে যাচ্ছে, ইনশাআল্লাহ। প্রতিযোগিতায় এসিডি প্রদত্ত ‘English Vocabulary’ সীটের আলোকে স্বীয় সন্তানকে প্রস্তুতকরণের জন্য প্রত্যেক সম্মানিত অভিভাবক/অভিভাবিকাকে বিশেষভাবে অনুরোধ করা হলো। উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হবে, ইনশা-আল্লাহ। প্রতিযোগিতায় প্রত্যেক শিক্ষার্থীর অংশগ্রহণ বাধ্যতামূলক। উক্ত প্রতিযোগিতায় সকল ছাত্র/ছাত্রীকে যথাসময় ক্লাসে উপস্থিত হয়ে প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য বিশেষভাবে নির্দেশনা দেয়া হলো।

বকেয়া অর্থ পরিশোধপূর্বক ফলাফল সংগ্রহ প্রসংগ।

সম্মানিত অভিভাবক/অভিভাবিকাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) ষাণ্মাসিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল আগামী ২৩ জুলাই, রোজ বুধবার বেলা ২টায় প্রকাশ করা হবে, ইনশা-আল্লাহ।
তবে যে সকল ছাত্র/ছাত্রীদের বকেয়া রয়েছে, তাদের ফলাফল অপেক্ষমাণ রাখা হবে। সুষ্ঠ ব্যবস্থাপনা ও একাডেমি পরিচালনার সুবিধার্থে সে সকল ছাত্র/ছাত্রীদের চলতি মাসের মাসিক বেতনসহ অন্যান্য পাওনাদি পরিশোধপূর্বক এসিডি অফিস থেকে ষাণ্মাসিক পরীক্ষার ফলাফল গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।