”এসিডি প্যারেন্টিং কনফারেন্স–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত”

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার): একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর উদ্যোগে আজ সন্ধ্যা ৭:২৫টায় এসিডি মিলনায়তনে “সূরা লুকমানের আলোকে আদর্শ প্যারেন্টিং” শীর্ষক এসিডি প্যারেন্টিং কনফারেন্স–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সম্মানিত অভিভাবক, শিক্ষকমণ্ডলী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কনফারেন্সটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানটি পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের ব্যাপক আগ্রহ ও উৎসাহে মুখরিত ছিল।

কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি গবেষক আল-কাসিম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইন্জিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মাদ তানভীর পারভেজ। তিনি মহাগ্রন্থ আল-কুরআনের সূরা লুকমানে বর্ণিত শিক্ষার আলোকে সন্তান প্রতিপালনের মৌলিক নীতিমালা তুলে ধরেন। তাঁরা সন্তানদের ঈমান ও তাকওয়ার শিক্ষা, উত্তম চরিত্র, আদব-আখলাক, সালাত প্রতিষ্ঠা, পিতা-মাতার দায়িত্ব, নৈতিক মূল্যবোধ এবং বর্তমান সময়ের নানাবিধ সামাজিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামী দিকনির্দেশনার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, “সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে পিতা-মাতার নিকট অর্পিত এক মহামূল্যবান আমানত। একটি আদর্শ পরিবারই একজন আদর্শ সন্তানের ভিত্তি। তাই সন্তানকে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করাই যথেষ্ট নয়; বরং কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে তার ঈমান, চরিত্র, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলাই প্রকৃত প্যারেন্টিংয়ের মূল লক্ষ্য হওয়া উচিত।”

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয় এবং পারিবারিক পরিবেশকে ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ করার লক্ষ্যে বাস্তবধর্মী পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি সন্তানদের সুস্থ, সুশৃঙ্খল ও দ্বীনদার মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্যারেন্টিং কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

Parenting conference 2025

আলহামদুলিল্লাহ, গত ২৫ অক্টোবর ২০২৫ এসিডি মিলনায়তনে প্রি প্রাইমারি (প্লে, নার্সারি, কেজি) এর অভিভাবকদের নিয়ে প্যারেন্টিং কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’ এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহতারাম জাকির হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিডির ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিদ্দিকী।