ইউনিফর্ম তৈরি সংক্রান্ত সংশোধিত নোটিশ

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল সম্মানিত অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একাডেমির ছাত্রীদের ইউনিফর্ম (বোরকা) সেলাইয়ের জন্য মেসার্স লোটাস গ্যালারী, ব্লক-সি, রোড-৫, বাড়ী-৭, বনশ্রী আ/এ, রামপুরাকে এবং ছেলেদের ইউনিফর্ম (জুব্বা-পাজামা) তৈরির জন্য মেসার্স জামাল পাঞ্জাবী টেইলার্স এন্ড ফেব্রিক্স, বনশ্রী টাওয়ার, ব্লক-এ, রোড-৫, বনশ্রী আ/এ, রামপুরাকে মনোনীত করা হয়েছে।বর্ণিত দুটি প্রতিষ্ঠানে দ্রুত যোগাযোগ করে ইউনিফর্ম সেলাই করিয়ে নিতে সবাইকে অনুরোধ করা হলো। নির্ধারিত সময় পর আর কাউকে ইউনিফর্ম ছাড়া একাডেমিতে প্রবেশের অনুমতি দেয়া হবে না।

বর্ণিত বিষয়ে গত ১৫/৪/২০২৫ তারিখের জারীকৃত নোটিশ নং-এসিডি/২৪/২৫-২৩ এতদসংগে বাতিল করা হলো।

বকেয়া পাওনা দ্রুত পরিশোধ প্রসংগ।

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। অভিভাবকদের বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও অনেকেই এখনও বকেয়া বেতন/ফিস পরিশোধ করেননি। প্রতি মাসের ৮ তারিখ নির্ধারিত থাকলেও অভিভাবকদের অনেকের তরফ থেকে এ ব্যাপারে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। এসিডি একটি অলাভজনক দ্বীনি প্রতিষ্ঠান, তাই এর উন্নয়নের স্বার্থে সময়মতো অর্থ পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল অভিভাবককে আগামী ২২ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে বকেয়া পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

একাডেমির নির্ধারিত ইউনিফর্ম তৈরি সংক্রান্ত নোটিশ

একাডেমির নির্ধারিত ইউনিফর্ম তৈরি সংক্রান্ত নোটিশ একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল সম্মানিত অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭ এপ্রিল, ২০২৫ রোজ বৃহস্পতিবার একাডেমি প্রাঙ্গণে টেইলর কর্তৃক সকাল ১১.০০ টা থেকে ছাত্র/ছাত্রীদের পোশাকের পরিমাপ গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ে ছাত্র/ছাত্রীদের (প্রয়োজনমাফিক) জুব্বা ও পায়জামা এবং ছাত্রীদের বোরকার মাপ দেয়ার জন্য সকল ছাত্র/ছাত্রীদের আবশ্যিকভাবে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ করা যাচ্ছে।

ক) ছাত্রদের এক সেট ইউনিফর্ম (জুব্বা পায়জামা) সেলাই খরচসহ টা. ১,৫০০/- (এক হাজার পাঁচশত) এবং
খ) ছাত্রীদের এক সেট ইউনিফর্ম (বোরকা) সেলাই খরচসহ মূল্য টা. ১,৫০০/- (এক হাজার পাঁচশত) মাত্র ধার্য করা হয়েছে।


টেইলরের কাছে ছাত্র/ছাত্রীদের ইউনিফর্ম তৈরির মাপ দেয়ার সময় এসিডি-র হিসাব শাখায় নির্ধারিত টাকা জমা দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। নির্ধারিত সময় পরে আর কাউকে পোষাকছাড়া একাডেমিতে প্রবেশের অনুমতি দেয়া হবে না।

বকেয়া পাওনা দ্রুত পরিশোধ প্রসংগ

সম্মানিত অভিভাবকগণ,

শিক্ষালয়ের দৈনন্দিন কার্যক্রম চালু রাখতে নিয়মিত বেতন/ফিস পরিশোধ করা অত্যন্ত জরুরি। একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও অনেকেই এখনো পাওনাদি পরিশোধ করেননি, যার ফলে একাডেমি পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

অতএব, আগামী ১৯ মার্চ ২০২৫, বুধবার কর্মদিবসের মধ্যে সকল বকেয়া পরিশোধের জন্য অনুরোধ করা হলো। যদি বেতন পরিশোধের পরও নোটিশ পেয়ে থাকেন, তবে দয়া করে হিসাব শাখাকে অবহিত করুন।

ছাত্র/ছাত্রীদের আইডি কার্ডের জন্য ছবি প্রদান

এসিডি-র সম্মানিত অভিভাবক/অভিভাবিকাগণের সদয় অবগতির জন্য জানান যাচ্ছে যে, ছাত্র/ছাত্রীদের প্রাতিষ্ঠানিক আইডি কার্ড তৈরীর জন্য জরুরী ভিত্তিতে রঙিন ছবি প্রয়োজন। আগামী ০২/০২/২০২৫ তারিখ, রবিবারের মধ্যে পাসপোর্ট সাইজের ১ (এক) কপি রঙিন ছবি প্রশাসন শাখায় জমা দেয়ার জন্য সবিশেষ অনুরোধ করছি।

অভিভাবকদের একাডেমিক কার্যক্রমে সহযোগিতা প্রসংগ

প্রিয় মুহতারাম,

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আল-হামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়াতা’আলার অসীম মেহেরবানিতে এসিডি- কুরআন ও সহিহ সুন্নাহের আলোকে শিশুদের দৈনন্দিন জীবন ও পাঠ পরিচালনার প্রতিশ্রুতি নিয়ে ২য় শিক্ষাবর্ষে পদার্পণ করেছে। নতুন শিক্ষাবর্ষে আমাদের সামগ্রিক কার্যক্রম আরো গতিশীল করার প্রয়াসে একাডেমির গৃহীত কারিকুলাম বাস্তবায়নে সম্মানিত অভিভাবক/অভিভাবিকা, শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ ভূমিকা আবশ্যক। তাই একাডেমির সার্বিক শৃংখলা বিধানের মাধ্যমে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের প্রয়াসে কতিপয় নিয়মাচার আবশ্যিকভাবে মেনে চলার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

অভিভাবক মতবিনিময় প্রসঙ্গ, ২৩ই নভেম্বর ২০২৪

প্রিয় অভিভাবক/অভিভাবিকা, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। 

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৩ই নভেম্বর ২০২৪, একাডেমিতে অভিভাবক/অভিভাবিকাদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই সাদরে আমন্ত্রিত।

অভিভাবকদের একাডেমিক কার্যক্রমে সহযোগিতা প্রসঙ্গ

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আপনার/আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসিডি- কুরআন ও সহিহ সুন্নাহের আলোকে পরিচালনার প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠিত একটি জীনি শিক্ষা প্রতিষ্ঠান। আমরা বিশ্বাস করি যে, একাডেমির গৃহীত কারিকুলাম বাস্তবায়নে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ ভূমিকা আবশ্যক।

বিস্তারিত জানার জন্য নীচে দেখুন: