শিক্ষা সফর ২০২৫

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) কুরআন ও সহিহ সুন্নাহর জ্ঞানচর্চার মাধ্যমে আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় আল্লাহর প্রিয় বান্দা গড়ে তোলার পাশাপাশি একবিংশ শতাব্দীর তথ্য, জ্ঞান ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয়ে এক ভিন্নধর্মী পথচলা শুরু করেছে—আলহামদুলিল্লাহ। এই উদ্যোগকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে সহপাঠ্যক্রমের আওতায় ব্যবহারিক জ্ঞানবৃদ্ধির অংশ হিসেবে প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির ছাত্র–ছাত্রীদের নিয়ে আজ ২০ নভেম্বর-২০২৫, বৃহস্পতিবার, সকাল ১০টায় বাংলাদেশ সামরিক জাদুঘর ও নভোথিয়েটারে তথ্য ও প্রযুক্তি বিষয়ক “Group Study Tour–2025” অনুষ্ঠিত হয়।
এসিডির সম্মানিত শিক্ষকবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের সামরিক বাহিনীর বিভিন্ন শাখার সাথে গ্রুপভিত্তিক পরিচয় করিয়ে দেন। আজকের কর্মসূচির মাধ্যমে আমাদের ছাত্র–ছাত্রীরা উস্তায/উস্তাযাহদের সুনিবিড় তত্ত্বাবধানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় উপস্থাপিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুসলিম বীর যোদ্ধাদের অনন্য বীরগাথা প্রত্যক্ষ করে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছে।

SCIENCE EXHIBITION 2025

Science Exhibition 2025

গতকাল ১৫ নভেম্বর-২০২৫ তারিখে উস্তাদ/উস্তাযাহ আর ছাত্র/ছাত্রীদের প্রবল আগ্রহ আর প্রচেষ্টার ফসল হিসাবে এসিডি-র আংঙিনায় প্রথম বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হলো,
আলহামদুলিল্লাহ। সকাল ৯ টায় এ চমৎকার প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে ভাইস চেয়ারম্যান, সুপারিনটেনডেন্ট বক্তব্য প্রদান করেন এবং প্রদর্শনীগুলো পরিদর্শন করেন। এ সময় আগ্রহী অভিভাবকগণও উপস্থিত থেকে এ প্রদর্শনীর প্রশংসা করেন। ভিসি সাহেব তাঁর বক্তব্য আয়োজিত এ প্রদর্শনীতে যে সকল কনটেন্ট উপস্থাপিত হয়েছে, সেসব নির্বাচনের এবং আকর্ষনীয়ভাবে উপস্থাপনের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷ এ প্রদর্শনীর মূল উপজীব্য ছিল শিশুদের মুসলিম বিজ্ঞানীদের এবং তাদের জীবনী ও তাঁদের আকর্ষনীয় কাজের সাথে পরিচয় করিয়ে দেয়া। বর্তমান বছরগুলোতে সেক্যুলারদের প্রণীত শিক্ষা ব্যবস্থার কারণে মুসলিম শিশুরা আমাদের ঐতিহ্যবাহী ও জগতজোড়া খ্যতিমান বিজ্ঞানীদের কথা বেমালুম ভুলে গেছে। এ সকল বিজ্ঞানীদের মধ্য থেকে
শিশুরা মোট দুই পর্বে মোট ১১টি আবিষ্কারকে উপস্থাপন করেন। তন্মধ্যে নববী চিকিৎসা পদ্ধতির উপস্থাপন ছিল অন্যতম। কিভাবে এ সকল পন্ডিতগণ দ্বীন অনুসরণের পাশাপাশি পৃথিবীবাসীর জন্য এমন বড় বড় আবিষ্কার উপহার দিয়েছেন, সেটিও শিশুদের মধ্যে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্য এ প্রদর্শনীর মাধ্যমে অর্জিত হয়েছে। এ ধরণের শিশুতোষ ও গঠনমূলক কার্যক্রম আগামীতে আরো আয়োজনের মাধ্যমে আমাদের শিশুদের দ্বীনের অতীত ইতিহাস সম্পর্কে আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের মন মননেও আবিষ্কারের নেশাকে জাগ্রত করবে এ আশাবাদ ব্যক্ত করে সুপারিনটেনডেন্ট সবাইকে ধন্যবাদ
জানিয়ে এবং হালকা আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শিক্ষা সফর-২০২৫

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র/ছাত্রী, উস্তায /উস্তাযাহ, কর্মকর্তা/কর্মচারী এবং অভিভাবকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসিডির ২০২৫ অ্যাকাডেমিক বার্ষিক পরিকল্পনার আলোকে সহ-পাঠ্যক্রমের অংশ হিসেবে প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির ছাত্র/ছাত্রীদের নিয়ে আগামী ২০ নভেম্বর – ২০২৫, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শ্রেণি উস্তাষ/উস্তাযাহগণের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষা সফর-২০২৫ অনুষ্ঠিত হবে, ইনশা-আল্লাহ।
ভেন্যু : নভোথিয়েটার ও বাংলাদেশ সামরিক জাদুঘর।
এসিডি থেকে যাত্রার সময়: সকাল ৮.৩০ মিনিট
সফরের মাধ্যম: বিআরটিসির দ্বিতল বাস।

উক্ত শিক্ষা সফরে বর্ণিত ক্লাসসমূহের সকল ছাত্র/ছাত্রী অংশগ্রহণ বাধ্যতামূলক। সফরে অংশগ্রহনের লক্ষ্যে সকলকে
নির্ধারিত সময়ের অন্তত ২০ মিনিট আগে এসিডি-তে হাজির থাকার জন্য বলা হলো। কারো সফরে বাড়তি কোন ঔষধ,
পানীয় প্রয়োজন হলে তা সাথে রাখার জন্য পরামর্শ দেয়া হলো।

মোহাম্মাদ রেজাউল করিম
ভাইস প্রিন্সিপাল

বার্ষিক পরীক্ষার নোটিশ-২০২৫

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর ছাত্র-ছাত্রী, উস্তায/উস্তাযাহ, কর্মকর্তা/কর্মচারী ও সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১ ডিসেম্বর, সোমবার হতে এসিডির ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা নির্ধারিত রুটিন অনুযায়ী শুরু হবে, ইনশা-আল্লাহ। বার্ষিক পরীক্ষার নির্ধারিত ফি ৫০০/- (পাঁচশত টাকা) ।

সুষ্ঠু ও সুন্দরভাবে ব্যবস্থাপনায় বার্ষিক পরীক্ষা আয়োজনের সুবিধার্থে সকল ছাত্র-ছাত্রীর অভিভাবককে নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনসহ যাবতীয় পাওনাদি (যদি থাকে) আগামী ১৫ নভেম্বর-২০২৫, শনিবারের মধ্যে পরিশোধপূর্বক এসিডি অফিস থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে অনুরোধ করা হলো।

  • মোহাম্মাদ রেজাউল করিম
    ভাইস প্রিন্সিপাল, এসিডি

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর ভর্তি ফরম

আসসালামুআলাইকুম,

এসিডি ২০২৬ শিক্ষাবর্ষের “ভর্তি ফরম” আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অফিস থেকে সরাসরি বা অনলাইনে সংগ্রহ ও জমা দেওয়া যাবে, ইন-শা-আল্লাহ।

১। নিচের দেওয়া Google Form লিংকে ক্লিক করুন। তারপর Google Account এ Sign in করুন।

২। আপনার তথ্য সঠিকভাবে দিন।

৩। জমা দেওয়ার আগে সমস্ত তথ্য ভালোভাবে দেখে নিন যেন কোনো ভুল না থাকে।

৪। সবশেষে “Submit” বোতামে ক্লিক করুন। সফলভাবে জমা হলে আপনি “Form submitted successfully” বার্তা পাবেন।

৫। প্রয়োজনে ফর্ম জমা দেওয়ার পর ইমেইল বা স্ক্রিনশট সংরক্ষণ করুন ভবিষ্যতের জন্য।

অনলাইন ফরম সংগ্রহ ও জমাদান পদ্ধতি: