হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬

হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬

পবিত্র কুরআনের খিদমত ও শিক্ষার্থীদের হিফজ চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে এসিডি’র উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ সফলভাবে ৪ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণি ও বিভাগে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং নির্ধারিত অংশ থেকে তিলাওয়াত ও হিফজ পরীক্ষায় অংশ নেয়। সম্মানিত হুজুর ও অভিজ্ঞ বিচারকমণ্ডলী সঠিক তাজবীদ, সাবলীলতা, মুখস্থের নির্ভুলতা ও উপস্থাপনার ভিত্তিতে মূল্যায়ন করেন।

আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে কুরআনের প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি করবে এবং তাদের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আল্লাহ তা‘আলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন এবং কুরআনের আলোয় আলোকিত জীবন দান করুন। আমিন।

কালারিং ও বইপাঠ প্রতিযোগিতা–২০২৬

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) বিশ্বাস করে যে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার পরিচয় এবং আরকানুল ঈমান সম্পর্কে প্রাথমিক ও সুস্পষ্ট ধারণা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যকে সামনে রেখে প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের Co-curricular Activity–এর আওতায় আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার সকাল ৯:০০টায় এসিডি মিলনায়তনে “কালারিং ও বইপাঠ প্রতিযোগিতা–২০২৬” অনুষ্ঠিত হবে, ইনশা-আল্লাহ।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে আল্লাহর পরিচয়, ইসলামের মৌলিক শিক্ষা এবং ঈমানের ভিত্তি সুদৃঢ় করার পাশাপাশি তাদের সৃজনশীলতা ও পাঠাভ্যাস বিকাশের সুযোগ সৃষ্টি করা হবে।

প্রতিযোগিতায় নির্ধারিত বিষয়ভিত্তিক বইপাঠ উপস্থাপন ও ইসলামিক ভাবধারায় চিত্রাঙ্কনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, অনুধাবন ও সৃজনশীলতা মূল্যায়ন করা হবে।

আমরা প্রত্যাশা করি, এ ধরনের উদ্যোগ শিশুদের নৈতিক, আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনের সঠিক জ্ঞান ও আমলে সমৃদ্ধ করুন। আমিন।

SCIENCE EXHIBITION 2025

Science Exhibition 2025

গতকাল ১৫ নভেম্বর-২০২৫ তারিখে উস্তাদ/উস্তাযাহ আর ছাত্র/ছাত্রীদের প্রবল আগ্রহ আর প্রচেষ্টার ফসল হিসাবে এসিডি-র আংঙিনায় প্রথম বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হলো,
আলহামদুলিল্লাহ। সকাল ৯ টায় এ চমৎকার প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে ভাইস চেয়ারম্যান, সুপারিনটেনডেন্ট বক্তব্য প্রদান করেন এবং প্রদর্শনীগুলো পরিদর্শন করেন। এ সময় আগ্রহী অভিভাবকগণও উপস্থিত থেকে এ প্রদর্শনীর প্রশংসা করেন। ভিসি সাহেব তাঁর বক্তব্য আয়োজিত এ প্রদর্শনীতে যে সকল কনটেন্ট উপস্থাপিত হয়েছে, সেসব নির্বাচনের এবং আকর্ষনীয়ভাবে উপস্থাপনের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷ এ প্রদর্শনীর মূল উপজীব্য ছিল শিশুদের মুসলিম বিজ্ঞানীদের এবং তাদের জীবনী ও তাঁদের আকর্ষনীয় কাজের সাথে পরিচয় করিয়ে দেয়া। বর্তমান বছরগুলোতে সেক্যুলারদের প্রণীত শিক্ষা ব্যবস্থার কারণে মুসলিম শিশুরা আমাদের ঐতিহ্যবাহী ও জগতজোড়া খ্যতিমান বিজ্ঞানীদের কথা বেমালুম ভুলে গেছে। এ সকল বিজ্ঞানীদের মধ্য থেকে
শিশুরা মোট দুই পর্বে মোট ১১টি আবিষ্কারকে উপস্থাপন করেন। তন্মধ্যে নববী চিকিৎসা পদ্ধতির উপস্থাপন ছিল অন্যতম। কিভাবে এ সকল পন্ডিতগণ দ্বীন অনুসরণের পাশাপাশি পৃথিবীবাসীর জন্য এমন বড় বড় আবিষ্কার উপহার দিয়েছেন, সেটিও শিশুদের মধ্যে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্য এ প্রদর্শনীর মাধ্যমে অর্জিত হয়েছে। এ ধরণের শিশুতোষ ও গঠনমূলক কার্যক্রম আগামীতে আরো আয়োজনের মাধ্যমে আমাদের শিশুদের দ্বীনের অতীত ইতিহাস সম্পর্কে আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের মন মননেও আবিষ্কারের নেশাকে জাগ্রত করবে এ আশাবাদ ব্যক্ত করে সুপারিনটেনডেন্ট সবাইকে ধন্যবাদ
জানিয়ে এবং হালকা আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আসমাউল হুসনা প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রাইমারি ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত আসমাউল হুসনা প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর ২০২৫ এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিডির কার্যকরী কমিটি সদস‍্য মোঃ গিয়াস উদ্দিন খান।

ACD Spelling Competition-2025 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বানান প্রতিযোগিতা ২০২৫ পুরষ্কার বিতরণী

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট(এসিডি) সহপাঠ-কার্যক্রমের আওতায় প্রত্যেক শিক্ষার্থীর শব্দগঠন, সঠিক বানানসহ শব্দভান্ডার অনুশীলনের মাধ্যমে ইংরেজি পাঠ উন্নয়নের (Reading Development) লক্ষ্যে প্রথম থেকে সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে অদ্য ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, বেলা ২টায় এসিডি মিলনায়তনে ‘Spelling Competition-2025’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বালিকা শাখা ও বালক শাখার ছাত্র/ছাত্রীরা অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর ২০২৫ এ অনুষ্ঠিত হয় যেখানে প্রধান অতিথি ছিলেন এসিডির কার্যকরী কমিটি সদস‍্য মোঃ গিয়াস উদ্দিন খান।

বানান প্রতিযোগিতা ২০২৫ পুরষ্কার বিতরণী

কালারিং প্রতিযোগিতা-২০২৫

শিশুদের মানসিক বিকাশে মহান রবের সৃষ্টি নানা রংকে নিয়ে ১ জুন-২০২৫, রবিবার হয় এক ভিন্ন ব্যঞ্জনার প্রতিযোগিতা। পৃথিবীর নানা জিনিসে ছড়িয়ে ছিটিয়ে রাখা সে অপূর্ব রংগুলোকে শিশুরা যাতে হৃদয়ে ধারণ করতে পারে, সে জন্য তাদের নিয়ে এক আলাদা মেজাজের অনুষ্ঠানে সবাই অনেক আনন্দ আর শিক্ষা লাভ করে।

কুরানিক ভোকাবুলারি ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা ২০২৫

কুরআনিক ভোকাবুলারি

আলহামদুলিল্লাহ, ৩রা মে, এসিডি মিলনায়তনে সর্বস্তরের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে কুরানিক ভোকাবুলারি ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

হিফযুল কুরআন প্রতিযোগিতা-২০২৫

আলহামদুলিল্লাহ, হিফযুল কুরআন প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

আলহামদুলিল্লাহ, অদ্য ১৯ মার্চ ২০২৫, বেলা ১১.০০ টায় একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর মিলনায়তনে হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়। ছেলে ও মেয়েদের পৃথক আয়োজনে দুইটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয। চমৎকার এ দ্বীনি প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, দ্বীনি মজলিসের সম্মানিত মুরুব্বী, সাবেক জেলা জজ মুহতারাম সাদিকুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাডেমির সুপারিনটেনডেন্ট জনাব মোঃ তওফিকুর রহমান। একাডেমির সম্মানিত ভাইস প্রিন্সিপ্যাল জনাব মোহাম্মদ রেজাউল করিমসহ একাডেমির উস্তাদ/উস্তাজাহবৃন্দ ও সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফর ২০২৫

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) র উদ্যোগে গত ২৩ ফেব্রুয়ারি-২০২৫, রবিবার সকাল ৭টায় আফতাব নগর হাউজিং এর এন-ব্লক, সেক্টর-৩, রোড-এভিনিউ ১৩ এ অবস্থিত আধুনিক প্লে গ্রাউন্ড “Tackle Ground” এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফর-২০২৫ অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ।

ইসলামি কুইজ প্রতিযোগিতা – ২০২৪

ইসলামি কুইজ প্রতিযোগিতা – ২০২৪

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) প্রি-প্রাইমারি বা প্রেপ-১ ও প্রেপ-২ এর কোমলমতি শিশু শিক্ষার্থীদের আকিদাহ ও তাওহীদের প্রাথমিক জ্ঞানার্জনের জন্য মৌখিক ইসলামিক কুইজ প্রতিযোগিতা-২০২৪’’ গত ২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ১০টায় এসিডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিডির মাননীয় সুপারিনটেনডেন্ট মো. তওফিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন এসিডির সম্মানিত ভাইস-প্রিন্সিপাল জনাব মুহাম্মাদ রেজাউল করিম। এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, অভিভাবক/অভিভাবিকা, উস্তায ও উস্তাযাহবৃন্দ উপস্থিত ছিলেন।

মুহতারাম সপারিনটেনডেন্ট তাঁর বক্তব্যে এসিডির কোমলমতি ছাত্র-ছাত্রীদের কুরআন ও সহিহ সুন্নাহের আলোকে জীবন গড়ার লক্ষ্যে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়াদা’আলা সম্পর্কে পড়া ও জানার জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীদেরকে উপদেশ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সকল বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন একাডেমির মাননীয় সুপারিনটেনডেন্ট, ভাইস-প্রিন্সিপাল ও উস্তায-উস্তাযাহবৃন্দ।