বকেয়া পাওনা পরিশোধ, বাধ্যতামূলকভাবে স্কুল ড্রেস পরিধান ও আইডি কার্ড ব্যবহার প্রসংগ।

ইনশাআল্লাহ, আগামী ১৩/৪/২০২৫ তারিখ থেকে এসিডির সকল কার্যক্রম শুরু হতে যাচ্ছে। খোলার দিন হতে স্কুলের সকল শিশুকে আইডি কার্ড ও স্কুল ড্রেস পরিধান করে আসতে হবে, অন্যথায় স্কুলে অনুপস্থিত হিসাবে গণ্য করা হবে। এছাড়া বারংবার নোটিশ করার পরও কিছু সংখ্যক অভিভাবকদের তরফ থেকে অদ্যাবধি বকেয়া বেতন/ফিস পরিশোধ করেননি। এ ব্যাপারে সম্মানিত অভিভাবকদের আগামী ১০/০৪/২০২৫ তারিখ, বৃহস্পতিবারে বর্ণিত পাওনাদি দ্রুত হিসাবশাখায় পরিশোধের জন্য বিশেষভাবে তাগিদ প্রদান করা হলো।

ক্লাস শুরুর নোটিস-২/২০২৫

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার থেকে নিম্নে বর্ণিত ছকে উল্লেখিত সময়সূচি অনুসরণপূর্বক একাডেমিক ক্লাস অনুষ্ঠিত হবে ইনশা-আল্লাহ। সকল শিক্ষার্থীকে একাডেমির নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে ক্লাসে অংশগ্রহনের নির্দেশ দেয়া হলো।

ক্লাস শুরুর নোটিস-১/২০২৫

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-র সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে
যে, আগামী ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার থেকে নিম্নে বর্ণিত ছকে উল্লেখিত সময়সূচি (Timetable) অনুসরণ
করে একাডেমিক ক্লাস অনুষ্ঠিত হবে, ইনশা-আল্লাহ। সকল শিক্ষার্থীকে একাডেমির নির্ধারিত ইউনিফর্ম পরিধান
করে ক্লাসে অংশগ্রহনের নির্দেশ দেয়া হলো।