শিক্ষার্থীদের সার্বিক উন্নতির জন্য আর্টস এন্ড ক্রাফটস ও বিজ্ঞান মেলা, ক্কিরাত প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, শারীরিক ব্যায়াম, দেয়ালিকা, সেমিনার ও আলোচনা অনুষ্ঠান প্রভৃতি আয়োজন করা হবে। এ ছাড়া প্রতি বছর শিক্ষা– বিনোদন ভ্রমণ আয়োজন করা হবে এবং শিক্ষার্থীদেরকে বাস্তবভিত্তিক শিক্ষা অর্জনের ব্যবস্থা করা হবে।
- This event has passed.
প্যারেন্টিং কনফারেন্স-২০২৫
October 25 @ 10:00 AM - 1:00 PM

অভিভাবক/অভিভাবিকাবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, আপনার সন্তান পরিবারের শ্রেষ্ঠ সম্পদ। এক অমিত সম্ভাবনার গুপ্তধন। আগামীর দিগন্তে এক উদীয়মান সূর্য। প্রত্যেক সন্তান যেমন তার বাবা-মায়ের চোখে সবচেয়ে মূল্যবান সম্পদ তেমনি প্রতিটি সন্তানের হৃদয়ে বাবা-মা-ই তার পুরো পৃথিবী। বলা হয়ে থাকে, “To the world you are one person, but to your child you are the world.” তাই আপনার স্নেহ, সময় ও সঠিক দিকনির্দেশনাই তার মানসিক বিকাশ ও সুন্দর ভবিষ্যতের ভিত্তি।
এখন প্রশ্ন হলো, আপনার সেই আদরের সন্তানকে আপনি কিভাবে আল্লাহর প্রকৃত বান্দা হিসেবে গড়ে তুলে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করবেন? কিভাবে প্রতিপালন করে প্রকৃত মুসলিম, সুশিক্ষিত ও দ্বীনি অনুভূতি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলবেন? উল্লিখিত প্রশ্নালোকে আপনার সন্তানের মানসিক বিকাশে আপনার সহযোগী হিসেবে সন্তান প্রতিপালনের বিভিন্ন কলা-কৌশল নিয়ে আল-কুরআন ও সহিহ সুন্নাহের আলোকে একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট(এসিডি) এর উদ্যোগে আয়োজিত আমাদের এই প্যারেন্টিং কনফারেন্স-২০২৫।
আমাদের প্যারেন্টিং সেশন নিম্নেলিখিত ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে ইনশা-আল্লাহ।
- ক্যাটাগরি-১(প্রি-প্রাইমারি) : ২৫ অক্টোবর-২০২৫, শনিবার, সকাল-১০টা
- ক্যাটাগরি-২(প্রাথমিক) : ৮ নভেম্বর-২০২৫, শনিবার, সকাল-১০টা
- ক্যাটাগরি-৩(মাধ্যমিক) : ২২ নভেম্বর-২০২৫, শনিবার, সকাল-১০টা
রেজিস্ট্রেশন ফর্মঃ https://forms.gle/3zG9WbfeexyeqzLS6



