১২ মার্চ(১ম রমাদান ছুটির নোটিশ – ২০২৪)

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট(এসিডি)- এর সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাহে রমাদানের শুরুতে সবার দ্বীনি কার্যক্রম সহজ করার উদ্দেশ্যে আগামী ১২ ই মার্চ, ২০২৪, মঙ্গলবার একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকিবে। 

ইনশাআল্লাহ, ১৩ ই মার্চ, বুধবার(২ রমাদান) সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত নির্ধারিত রুটিন অনুসারে কোরআন ও আরবি ভাষা শিক্ষার ক্লাস অনুষ্ঠিত হবে। 

শিক্ষার্থীদের বিস্তারিত নির্দেশনা জানার জন্য নিচের ফাইলটি খুলুন:

 

পিডিএফ ফাইল: ১ম রমাদান ছুটির নোটিশ

এসিডি রমাদান ক্লাস রুটিন – ২০২৪

আত্মশুদ্ধির মহান বারতা নিয়ে মাহে রমাদান আসন্ন, ইনশাআল্লাহ। তাই একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট(এসিডি)- এ সহিহ ভাবে কোরআন শিখন ও অর্থ অনুধাবনের সুমহান উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আগামী ১২ ই মার্চ, বুধবার(২ রমাদান) থেকে ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত কোরআন ও আরবি ভাষা শিক্ষার নিমিত্তে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

শিক্ষার্থীদের বিস্তারিত নির্দেশনা জানার জন্য নিচের ফাইলটি খুলুন:

 

পিডিএফ ফাইল: এসিডি রমাদান ক্লাস রুটিন – ২০২৪

এসিডি কুরআন শিক্ষা কর্মসূচি – ২০২৪

“একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট” ইসলামিক আদর্শে পরিচালিত একটি বাংলা মাধ্যম স্কুল।

আসন্ন রমাদান উপলক্ষে, এসিডি একটি কোরআন শিক্ষা কর্মসূচি চালু করতে যাচ্ছে।

শিশু, বয়স্ক ও এরাবিক ভাষা শিক্ষার কোর্সসমূহ খুবই নামমাত্র ফিসে।

মতবিনিময় সভা-২০২৪

সম্মানিত অভিভাবকমণ্ডলী,

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আপনার সন্তানকে প্রকৃত মুসলিম ও সু-নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের সমন্বয়ের কোন বিকল্প নাই। কারণ আপনার সন্তান প্রতিষ্ঠানে ১৬%-২০% সময় অবস্থান করে এবং বাকি সময় পরিবারের সদস্যদের সাথে অবস্থান করে। আপনার সন্তান কিভাবে তার পাঠ প্রক্রিয়া সম্পন্ন করছে অথবা কিভাবে সম্পন্ন করা উচিত, সেই বিষয়ে অভিভাবক ও প্রতিষ্ঠানের সমন্বয় সাধন একান্ত জরুরী। তাই, এতদসংক্রান্ত বিষয়সমূহ নিয়ে সন্তানের স্বার্থে খোলাখুলি আলাপ-আলোচনার লক্ষ্যে একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (ACD) এর উপদেষ্টা কমিটির পক্ষ থেকে এসিডি মিলনায়তনে আগামী ১৭ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ শনিবার, নিম্নবর্ণিত সময়ে এক মতবিনিময় সভা-২০২৪’ এর আয়োজন করা হয়েছে।

                                       

সময়সূচী (Timetable):

শ্রেণি                                             সময়                                        কেনা

গ্রেপ-১                                      সকাল ১০টা – ১১টা                 এসিডি মিলনায়তন

প্রেপ-২                                     সকাল ১১টা – ১২টা                 এসিডি মিলনায়তন

প্রথম-পঞ্চম                               সকাল ১২টা – ০১টা                এসিডি মিলনায়তন

উক্ত সভায় আপনার যথাসময়ে উপস্থিতি আপনার সন্তানের শিক্ষার মানোন্নয়ন ও পথচলাকে আরো বেগবান হবে, ইনশা-আল্লাহ।

মায়াসসালামাহ

মোঃ রেজাউল করিম

ভাইস-প্রিন্সিপাল, এসিডি