অভিভাবক মতবিনিময় সভা পারস্পরিক মতবিনিময়, পরামর্শ ও করণীয় নির্ধারণের লক্ষ্যে ষাণ্মাসিক পরীক্ষাকে সামনে রেখে এসিডি মিলনায়তনে 'অভিভাবক মতবিনিময় সভা' অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এসিডির ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিদ্দিকী।
প্যারেন্টিং সেশনপ্যারেন্টিং হল শিশুকাল থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত একটি শিশুর শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক এবং বৌদ্ধিক বিকাশের প্রচার এবং সমর্থন করার শিশু লালন-পালনের প্রক্রিয়া।
শিক্ষক প্রশিক্ষণ কর্মশালাশিক্ষক জাতি গঠনের কারিগর। শিক্ষকদের আরো দক্ষ করে তুলতে এসিডিতে নিয়মিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
হিফজ সমাপনী সংবর্ধনা ও সবক অনুষ্ঠান–২০২৬একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর উদ্যোগে মহাগ্রন্থ কুরআনুল কারীমের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা এবং নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সবক প্রদানের মধ্য দিয়ে ১৫ আগস্ট ২০২৬, সকাল ১১টায় এসিডি মিলনায়তনে ‘হিফজ সমাপনী সংবর্ধনা ও সবক অনুষ্ঠান–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ।
হিফযুল কুরআন প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ, অদ্য ০৫ মার্চ ২০২৬, বেলা ১১.০০ টায় একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর মিলনায়তনে হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়। ছেলে ও মেয়েদের পৃথক আয়োজনে দুইটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনআলহামদুলিল্লাহ, বার্ষিক পরিকল্পনামতো আজ ১৮ জানুয়ারি, ২০২৬ তারিখে এসিডি অডিটোরিয়ামে ২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামের শুভ উদ্বোধন করা হয়। সম্মানিত শায়েখ বিশিষ্ট আলেমে দ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব মুহতারাম সাইফুদ্দীন বেলাল মাদানী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে তাঁর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
Science Exhibition আলহামদুলিল্লাহ, ১৫ নভেম্বর ২০২৫ রোজ শনিবার এসিডি মিলনায়তনে SCIENCE EXHIBITION অনুষ্ঠিত হয়। উক্ত প্রদর্শনীতে শিক্ষার্থীরা বিভিন্ন মুসলিম বিজ্ঞানীদের জীবন, আবিষ্কার ও অবদান বিভিন্ন আকর্ষণীয় প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করে।
এসিডি গণিত অলিম্পিয়াড এসিডি গণিত অলিম্পিয়াড ২০২৫ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২৩ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত হয়।
আসমাউল হুসনা প্রতিযোগিতাআলহামদুলিল্লাহ। এসিডি অডিটোরিয়ামে ২৩ সেপ্টেম্বর, ২০২৫ এ প্রি-প্রাইমারি ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত আসমাউল হুসনা প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুরআনিক ভোকাবুলারি গত ৩রা মে, ২০২৫ এসিডি মিলনায়তনে সর্বস্তরের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে কুরআনিক ভোকাবুলারি ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফর২৩ ফেব্রুয়ারী ২০২৫, রোজ রবিবার আফতাবনগরের চমৎকার পরিবেশে "Tackle Ground" এ একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
বই বিতরণআলহামদুলিল্লাহ, গত ৭ জানুয়ারী ২৫ একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর মিলনায়তনে পূর্বের ঘোষণামত ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানএকাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর “বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪’’ গত ৩ মার্চ ২০২৪, রবিবার সকাল ১০টায় এসিডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপদেষ্টা কমিটির পক্ষ থেকে সকল কোমল-মতি শিক্ষার্থীদেরকে “বিশেষ পুরস্কার” প্রদান করা হয়।
ইসলামিক কুইজ প্রতিযোগিতাএকাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) প্রি-প্রাইমারি বা প্রেপ-১ ও প্রেপ-২ এর কোমলমতি শিশু শিক্ষার্থীদের আকিদাহ ও তাওহীদের প্রাথমিক জ্ঞানার্জনের জন্য মৌখিক ইসলামিক কুইজ প্রতিযোগিতা-২০২৪’’ গত ২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ১০টায় এসিডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এসিডি হালাকা অধিবেশন একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি), বনশ্রী এলাকার সম্মানিত দ্বীনি ভাই ও বোনদের নিয়ে হালাকা সভা।
Story Telling Sessionএসিডির সহপাঠ্যক্রমের আওতায় একাডেমির মিলনায়তনে প্রেপ-১ ও প্রেপ-২ ছাত্র-ছাত্রীদের নিয়ে ”গল্প বলা” সেশন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চমৎকার গল্প বলেছে, আল-হামদুলিল্লাহ।