Islamic Education
এসিডি সামগ্রিক ভাবে সামাজিক কল্যাণার্থে ও আল্লাহ্ তা’আলার হুকুম বাস্তবায়নে কর্মযজ্ঞ চালিয়ে আসছে। সামগ্রিকভাবে একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন যদি আপনি আমি প্রতিষ্ঠিত করতে চাই তবে কুরআনুল করিম ও সহীহ হাদিস চর্চার কোন বিকল্প নাই।
জ্ঞানী, বিজ্ঞ ও বিদগ্ধজন ছাড়া কোন কল্যাণ পরিবার, সমাজ, রাষ্ট্র/দেশ ও বিশ্বের কর্ণধার হওয়া একেবারেই অসম্ভব। এখন প্রশ্ন আসতে পারে তবে জ্ঞানী, বিজ্ঞ ও বিদগ্ধজন কারা? বিজ্ঞ ও বিদগ্ধ হল জ্ঞানের উপরিস্থ শাখা সমূহ। এখানে জ্ঞানের দুইটি সংজ্ঞা দেওয়া হইল।
সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষদের মতে, একজন জ্ঞানী ব্যক্তি তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করেন, চিন্তাশীল সিদ্ধান্ত নেন এবং সহানুভূতি ও সদ্গুণের সাথে কাজ করেন, জড়িত সকলের মঙ্গলের উপর দৃষ্টি নিবদ্ধ করে। তাদের মধ্যে মুক্তমনা, নম্রতা, অভিযোজনযোগ্যতা এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি দেখার ক্ষমতার মতো গুণাবলী থাকে। জ্ঞানী ব্যক্তিরা প্রায়শই শান্ত, ধৈর্যশীল এবং যত্ন সহকারে যোগাযোগ করেন, তাদের নিজস্ব সীমাবদ্ধতাগুলি বুঝতে সাহায্যকারী পরামর্শ দেন।[i] এখানে স্রষ্টার বিধিবিধানের কোন বালাই নাই। এই জ্ঞান দুনিয়াতে যতই উচ্চমার্গের সোপানে পৌঁছে দিক না কেন পরকালের মুক্তির কোন নিশ্চয়তা নাই।
এবার দেখুন আল্লাহ্ তা’আলা কি বলেন, তিনি সকল জ্ঞানের উৎস এবং তিনি সবকিছু সম্পর্কে অবগত। তাঁর জ্ঞান অসীম ও ব্যাপক, যা দৃশ্যমান ও অদৃশ্য, অতীত ও ভবিষ্যৎ সবকিছুকে অন্তর্ভুক্ত করে। মানুষ সীমিত জ্ঞান রাখে এবং আল্লাহই সেই জ্ঞান তাঁর সৃষ্টির মধ্যে বিতরণ করেছেন। তারা বলল, ‘আপনি মহান পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, তা ছাড়া আমাদের তো অন্য কোন জ্ঞানই নেই। নিশ্চয় আপনি জ্ঞানময়, প্রজ্ঞাময় (সুরা বাক্কারা, আয়াত ৩২) তিনি তাঁর ওহী বাণী আল কুরআন সে জন্য আমাদের জ্ঞানের আলোকবর্তিকা হিসাবে পাঠিয়েছেন। তিনি বলেন “আল্লাহকে তাঁর বান্দাদের মধ্যে সত্যিকারের ভয় করে কেবল তারাই, যারা জ্ঞানী।” (সূরা ফাতির: ২৮) প্রতিটি জীবন মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে এবং ক্বিয়ামাতের দিন তোমাদেরকে পূর্ণমাত্রায় বিনিময় দেয়া হবে। যে ব্যক্তিকে জাহান্নামের আগুন হতে রক্ষা করা হল এবং জান্নাতে দাখিল করা হল, অবশ্যই সে ব্যক্তি সফলকাম হল, কেননা পার্থিব জীবন ছলনার বস্তু ছাড়া আর কিছুই নয়। (সুরা আলে ইমরান, আয়াত ১৮৫) জ্ঞানীদের সফলতার অর্থ নির্ভর করে জ্ঞানের প্রয়োগ ও আত্মশুদ্ধির ওপর, যেমনটা ইসলামি দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে, যেখানে প্রকৃত সফলকাম তারাই যারা নিজেদের পবিত্র করে ও আল্লাহর পথে জীবনযাপন করে। শুধুমাত্র জ্ঞান অর্জন যথেষ্ট নয়, সেই জ্ঞানকে সৎকাজে ব্যবহার করা এবং নিজস্ব আত্মাকে কলুষমুক্ত রাখা সফলতার মূল চাবিকাঠি, যা মানুষকে ইহকাল ও পরকালে মুক্তি এনে দেয়।
এত কথা বলার একটিই অর্থ আল কুরআন ও সহীহ হাদিস শিক্ষার কোন বিকল্প নাই, যা মানবতা মুক্তির একমাত্র সনদ, আর আমরা তারই ধারায় প্রবর্তিত করতে একটি নিবিড় ও অনন্য আরবি শিক্ষা কার্যক্রম চালু করেছি।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহঃ-
- কুরআনুল কারীম সহীহ তাজবিদ ভিত্তিক ভাবে তিলাওয়াত করা
- কুরআনুল কারীম মুখস্ত করা
- ঈমান, আকিদা, সালাত, সিয়াম এবং আখলাকে হাসানাহ বা নৈতিক শিক্ষা প্রদান করা
- নির্বাচিত হাদিস সমূহ, মাসনুন দু’য়া ও প্রয়োজনীয় মাসআলা- মাসায়েল শিক্ষার ব্যবস্থা করা
আমাদের বিশেষত্বঃ-
- অভিজ্ঞ ও দক্ষ নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে শিক্ষাদান।
- ইলমে তাজবিদ ভিত্তিক বিশুদ্ধ ও মার্জিত উচ্চারণ।
- মাসিক পরীক্ষা গ্রহণ ও সার্বিক মূল্যায়ন।
- অডিও-ভিডিও এর মাধ্যমে তিলাওয়াত শ্রবণ।
- হিফজুল হাদিস ও সাধারণ জ্ঞানের আসর।
আমাদের কার্যক্রমঃ-
(বয়স ভেদে নারী ও পুরুষের আলাদা ক্লাস)
১) খন্ডকালীন হিফজুল কুরআন বিভাগ
২) সবার জন্য কুরআন শিক্ষা
৩) ছোটদের কুরআন শিক্ষা
৪) বড়দের কুরআন শিক্ষা
৫) কুরআনিক ভাষা শিক্ষা
৬) পথ শিশুদের কুরআন ও সালাত শিক্ষা ও
৭) অসচ্ছল নারী, যুবক, বৃদ্ধ ও বৃদ্ধাদের জন্য কুরআন, সালাত, সিয়াম শিক্ষা
আমাদের বিভাগ সমূহঃ-
- নুরানী (মক্তব) বিভাগ সপ্তাহের পাঁচ দিন
- নাজিরা বিভাগ ও ঐ
- হিফজুল কুরআন বিভাগ সপ্তাহের ছয় দিন
ক্লাসের সময়ঃ-
- সকাল (পিএইচকিউডি) ৬:০০ থেকে ৭:৩০ পর্যন্ত
- বিকাল (পিএইচকিউডি) ৩:০০ থেকে ৪:৩০ পর্যন্ত
- রাত (পিএইচকিউডি) ৬:০০ থেকে ৭:৩০ পর্যন্ত
কাদের জন্যঃ-
আল্লাহ্ তা’আলা ও তাঁর দ্বীন সম্পর্কে জানতে হলে মুসলিম হিসাবে আমাদের অবশ্যই সহীহভাবে তিলাওয়াতের পাশাপাশি কুরআনুল কারীমের যে তথ্য ও তত্ত্ব আমরা পেয়েছি তা বিশদভাবে জানতে ও অন্তর দিয়ে বুঝতে হবে। এ বিষয়টি সু-বিবেচনা করে এসিডি সহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রি, চাকুরীজীবী, পেশাজীবী ও সমাজের সর্বস্তরের মানুষের জন্য প্রতিদিন অন্ততপক্ষে ১ ঘণ্টা করে সপ্তাহের দুইদিন (WSP)/তিনদিন/পাঁচদিন পৃথক ব্যাচে সহীহ কুরআন শিক্ষা ও কুরআনিক ল্যাংগুয়েজ কোর্স চালু করেছে।
এ ছাড়া পথশিশু, অসচ্ছল নারী, যুবক, বৃদ্ধদের জন্য অবতৈনিকভাবে সালাত, দোয়া, পর্দা, কুরআন শিক্ষার প্রয়োজনীয় উপকরণসহ সার্বিক ব্যবস্থা আছে। তাদেরকে প্রয়োজনে আর্থিকভাবেও উক্ত শিক্ষার জন্য সহযোগিতা করা হবে।
ভর্তি প্রক্রিয়াঃ-
১০০ টাকার বিনিময়ে ভর্তি ফরম সংগ্রহ করে ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, অভিভাবকগণকে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সহ যাবতীয় তথ্যাদি স্ংযোজন করে নির্ধারিত ফর্মে উল্লেখ পূর্বক একাডেমি অফিসে জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সারা বছর যে কোন মাসে ভর্তি হতে পারবে।
যোগাযোগঃ-
মোবাইলঃ ০১৩৩১০৬৫০৭৭ ও ০১৩৩১০৬৫০৭৮
ইমেইলঃ [email protected]
ফেইসবুকঃ acd.banasree2023.school
ইউটিউবঃ youtube.com/ACDBanasree
ওয়েবসাইটঃ www.acdbanasree.org


